-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শরীফের বড় ভাই জিয়াউর রহমান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থান রয়েছেন। বি পজিটিভ গ্রুপের রক্তধারী লিভার ডোনার প্রয়োজন। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত ডোনার। এদিকে যতই দিন যাচ্ছে মৃত্যুমুখে পতিত হচ্ছেন জিয়াউর।
কান্নাভেজা কণ্ঠে নিজের ফেসবুক আইডি থেকে আপলোড করা এক ভিডিও বার্তায় ভারতে অবস্থানরত শরীফ বলেন, 'আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিসে যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আমরা তাকে জীবিত পাব না।'
হন্য হয়েও ডোনার খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই বাধ্য হয়ে ফেসবুকে এমন ভিডিও পোস্ট শরীফের। ভিডিওতে তিনি বলেন, 'কেউ কি আছেন এই মুহূর্তে আমাদের একটা লিভার দান করবেন? কেউ কি আমাদের পাশে এসে দাঁড়াবেন? দয়া করে কেউ যদি সাহায্য করেন, আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমার ভাইকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করুন।'
এর আগে পৃথক এক ফেসবুক পোস্টে ডোনারদের এই দুই মোবাইল নম্বরে (01301377602, 01796720816) যোগাযোগের আহবান জানান শরীফ।