-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শামসুরের এই বদলে যাওয়ার পেছনে কাজ করেছে নিজের পরিশ্রম, একজনের অনুপ্রেরণা আর কিছুটা অবহেলা। গত বিপিএলে ড্রাফটে অবিক্রীতই থেকে গিয়েছিলেন। এরপর রংপুর রাইডার্স দলে ভেড়ালেও কয়েকদিন পর দল থেকে বিচ্ছিন্ন করে দেয়, আসর চলাকালেই।
সেই অবহেলাই শামসুরের ভালো করার জিদ চাপিয়ে দিয়েছিল। এরপর এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছেন তিনি।
ষষ্ঠ বিপিএলে কুমিল্লার হয়ে ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। দুটি ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলোতে তার ব্যাট ছিল চওড়া। দলের প্রয়োজনে খেলেছেন; সবচেয়ে বড় কথা তিনি ভালো খেলা ম্যাচে দল পেয়েছে জয়।
যদিও এখনও অর্ধ-শতক হাঁকাতে পারেননি। তাতে কী, টপ অর্ডারে তিনি যে দলের চালক কিংবা সহ-চালকের ভূমিকা পালন করছেন কখনও কখনও! মঙ্গলবারও (২৯ জানুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলেছেন ৩৬ রানের ইনিংস। সেই ইনিংসে নেই জড়তা, নেই ধীরে খেলার পুরনো প্রবণতা। তার পারফরম্যান্সই বলছে- শামসুর বদলে গেছেন!
৬ ইনিংস খেলে চলতি বিপিএলে শামসুরের রান ১৬২, গড় ৪০.৫০ এবং স্ট্রাইক রেট ১৩২.৭৮। এই বদলে যাওয়ার পেছনে রয়েছে নিজ উদ্যোগে দিনের পর দিন কঠোর অনুশীলন আর এক সতীর্থের প্রেরণা। কে সেই সতীর্থ? শামসুর জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
‘তামিম যদি আমার ওপর আস্থা না রাখত তাহলে হয়তো এ বিপিএল নাও খেলতে পারতাম।’– তামিমের আস্থার মূল্যায়ন এভাবেই করলেন তিনি। স্বভাবতই কৃতজ্ঞতায় তামিমের সামনে তার নুয়ে পড়ার মত অবস্থা যেন। জাতীয় দলের হয়ে ৯টি টি-২০ ম্যাচ খেলা ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের মন্তব্য, ‘আস্থা আছে সবারই, কিন্তু সঠিক সময়ে আস্থা রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তামিমের কাছে কৃতজ্ঞ যে সে এত বড় টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিয়েছে আমাকে। চেষ্টা করেছি যতটা সম্ভব তার আস্থার প্রতিদান দিতে।’
শামসুর সেই আস্থার প্রতিবাদ দিলে আপাতত লাভবান হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সবচেয়ে বেশি লাভবান হবে যে 