-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শতক উৎযাপনের মুহূর্তে লরি ইভান্স[/caption]
সিলেট পর্বের পর আজ (২১ জানুয়ারি) ঢাকায় ফিরেছে বিপিএল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। শুরু থেকে দারুণ বোলিং করে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন কুমিল্লার বোলাররা। ৬.১ ওভারে ২৮ রানের মধ্যে তিন উইকেট হারায় রাজশাহী। শাহরিয়ার নাফীস ৫, অধিনায়ক মিরাজ ০ এবং মার্শাল আইয়ুব ২ রানে বিদায় নেন।
এরপর ওপেনার লরি ইভান্সের সাথে জুটি গড়েন রয়ান টেন ডেসকাট। এই দুই ব্যাটসম্যান উইকেটের সাথে মানিয়ে নিয়ে দ্রুতগতিতে রান করতে থাকেন। কুমিল্লার বোলারদের হতাশায় ডুবিয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান। পাশাপাশি অবিচ্ছিন্ন থাকে এই জুটি। রেকর্ড ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এর মাঝে চলতি বিপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে শতকের দেখা পান লরি ইভান্স। ৬১ বলে আসে ইভান্সের এই ক্যারিয়ার সেরা ইনিংস। অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন রয়ান টেন ডেসকাটও।
কিন্তু ১৪তম ওভারের পঞ্চম ও শেষ বলে ২ উইকেট নিয়ে রাজশাহীকে দারুণভাবে ম্যাচে ফেরান স্পিনার কায়েস আহমেদ। এরপর শহিদ আফ্রিদি ঝড় তোলার চেষ্টা করেন। ১৬তম ওভারে ১৮ রান পায় কুমিল্লা। শেষ ২৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রানের। কিন্তু মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে দৃশ্যপট এলোমেলো করে দেন। ১৭তম ওভারে দেন মাত্র ৩ রান।
এই চাপ কাটিয়ে উঠতে কামরুল ইসলাম রাব্বির বলে মারমুখী হতে গিয়ে ১৮তম ওভারে ৪ বলে ৩ উইকেট হারায় কুমিল্লা। আর ম্যাচ থেকে ছিঁটকে যায়। ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। শেষ উইকেটটি পান মুস্তাফিজুর রহমান। অন্যদিকে মাত্র ৮ রানে ৪ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংস- ১৭৬/৩ (২০ ওভার)
লরি ইভান্স ১০৪*, টেন ডেসকাট ৫৯*
ডওসন ২/২০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-১৩৮/১০ (১৮.২ ওভার)
এনামুল হক বিজয় ২৬, তামিম ২৫
রাব্বি ৪/৮