-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন নিহত শিক্ষার্থীদের বিক্ষুব্ধ সহপাঠীরা। ছবি: সংগৃহীত[/caption]
রোববার (২৯ জুলাই) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে চালকের হেয়ালিপনায় বাসের আকস্মিক ধাক্কায় ও বাসচাপায় প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো দেশে তোলপাড় শুরু হয়।
বিসিবির পক্ষ থেকে দেওয়া শোকবার্তায় নাজমুল হাসান পাপন বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাটি দেশের সবার হৃদয় স্পর্শ করেছে। প্রিয়জন হারান পরিবারগুলোকে বিসিবির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘সকল সচেতন নাগরিকের মত, আমরা আমাদের রাস্তাঘাট নিরাপদ চাই। আমরা ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ দেখতে চাই এবং পাবলিক ট্রান্সপোর্ট ও মোটরযান চালকদের দায়িত্বশীলতা প্রত্যাশা করি।’
বুধবারের ঐ দুর্ঘটনায় প্রাণ হারান দুই শিক্ষার্থী হলেন আবদুল করিম ও দিয়া খানম। এদের মধ্যে আবদুল করিম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং দিয়া খানম একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে যাতায়াতের সময় জাবালে নূর পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কলেজ শিক্ষার্থীদের উপর উঠে যায়। যদিও এই দুর্ঘটনা দুই বাসের ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় ঘটেছে বলেও অভিযোগ করেন অনেকে।
দুর্ঘটনাস্থলের ঠিক পাশেই অবস্থিত রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। দুই শিক্ষার্থীর নিহত ও আরও কয়েকজন আহত হলে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি পাবলিক ট্রান্সপোর্ট ভাঙচুর করেন। নিরীহ দুই শিক্ষার্থীর মৃত্যুর এই ঘটনা আলোড়ন তোলে দেশব্যাপী। ঘাতক চালকের শাস্তির দাবি জানানোর পাশাপাশি ট্রাফিক আইন আরও কঠোর করার দাবি জানাচ্ছেন সচেতন নাগরিকরা।