-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পকেটে রেখে শিরিষ কাগজে ঘষে বল বিকৃতি করছেন ব্যানক্রফট। ফাইল ছবি[/caption]
সেই ঘটনার মূল হোতা ছিলেন ওয়ার্নার, স্মিথ তখন দলের অধিনায়ক। দুইজনে মিলে কাজটা করিয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফটকে দিয়ে। টেম্পারিংয়ের ঘটনায় এই তিনজনই পেয়েছিলেন নিষেধাজ্ঞা। ঘটনার এতদিন পর ব্যানক্রফট দিলেন এক বিস্ফোরক তথ্য।
তার দাবি, টেম্পারিংয়ের কথা দলের সব বোলারই নাকি জানতেন। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানক্রফট বলেন, 'আমি আমার দলের প্রতি দায়বদ্ধ থেকে কাজটি করছিলাম। হ্যাঁ, আমি যা করছিলাম তা বোলারদের সুবিধার জন্যই, আর বোলাররা তা জানতও।'
বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফট পেয়েছিলেন ৬ মাসের নিষেধাজ্ঞা আর স্মিথ-ওয়ার্নার এক বছরের। আইসিসি তাদের স্বল্প শাস্তি দিলেও এতদিন নিষেধাজ্ঞার বড় শাস্তিটা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর জাতীয় দলে নড়বড়ে হয়ে যায় তার জায়গা। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও থিতু হতে পারেননি।
হতাশা নিয়ে তিনি বলেন, 'আমি সতর্ক হলে ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। হ্যাঁ, যা বলছি এটা স্বীকারোক্তিমূলক। আমি দলে জায়গা পাকা করতে চেয়েছিলাম, উল্টো হারিয়ে ফেললাম। অবশ্যই হতাশ, কারণ এমন কাজ করেছি যা দলকে ছোট করেছে, আমার মূল্যও কমিয়ে দিয়েছে। যখন আমি ভালো করছিলাম তখনই এটা ঘটল।'