-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রথমবার হায়দ্রাবাদে তৎকালীন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছিলেন। তিনি সেবার যাকে বলে নিজের ভাইয়ের মতো করে আগলে রেখেছিলেন ফিজকে। মুস্তাফিজও আস্থার প্রতিদান দিয়েছিলেন দলকে চ্যাম্পিয়ন বানিয়ে। যদিও পরেরবার ইনজুরি তার সাফল্যকে খরায় পরিণত করেছিল। ফলে হায়দ্রাবাদ তাকে ছেড়ে দিলো। তবে তাকে লুফে নিলো মুম্বাই। তখনও পুরো ফর্মে ফেরা হয়নি মুস্তাফিজের। কিন্তু সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে আলো ছড়িয়ে ফেরার ইঙ্গিত দিয়েই রেখেছিলেন ফিজ। মুম্বাইয়ে গিয়েই আলোচনার কেন্দ্রে চলে এলেন তিনি। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা মুস্তাফিজকে নিয়ে তাদের বিশেষ পরিকল্পনার কথা জানালেন। বুঝাই গেলো মুস্তাফিজ দলটির প্রাণভোমরা হতে চলেছেন। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সবাই খুব উচ্ছ্বসিত তাকে পেয়ে। হায়দ্রাবাদের চেনা পরিবেশ রেখে ভিন্ন এক পরিবেশে চলে আসলেও মুস্তাফিজের কোন অসুবিধা হচ্ছে বলে মনে হয়না। কারণ, মুম্বাইয়ের কোচ শ্রীলঙ্কান কিংবদন্তী জয়াবর্ধনে আছেন, বোলিং কোচ হিসেবে আছেন
নতুন ঠিকানায় জয়ের দেখা না পেলেও সবার কাছ থেকে ইতিবাচক মন্তব্যই পাচ্ছেন মুস্তাফিজ। এক ভিডিও বার্তায় তিনি জানালেন, 'ড্রেসিংরুমটা নতুন, অনেক সিনিয়র খেলোয়াড় আছে। আমার বয়সী অনেকে আছে। দলের সমন্বয়টা অনেক ভালো। কোচ, সতীর্থরা অনেক সহায়তা করে। নতুন কোচের সঙ্গে কাজ করলে সব সময়ই শেখা যায়। আমি শেখার চেষ্টা করছি।’ সেই সঙ্গে ডেথ ওভারের সঙ্গী ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহ'র সঙ্গে তার রসায়নও উপভোগ করছেন তিনি। কিন্তু ডেথ ওভারে মুস্তাফিজকে আনা নিয়ে অনেকেই মুম্বাই অধিনায়ক রোহিতের সমালোচনা করছেন। সাবেক ভারতীয় পেসার জহির খান যেমন সমালোচনা করছেন। যেহেতু তিন ম্যাচেই মুস্তাফিজের শুরুটা দারুণ হয়েছে, ফলে তাকে শুরুতেই এনে রানের চাকায় বাঁধ দেওয়া আর উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার যে পরামর্শ জাহির দিয়েছেন তা সঠিক বলেই মনে হচ্ছে। তবে এখনও মনে হচ্ছে, ওয়ার্নারের মতো করে তাকে ব্যবহার করতে না পারলে সেরা ফল পেতে কষ্ট করতে হবে মুম্বাইকে। মুস্তাফিজকে বলা হয় 'এক দুর্ভেদ্য অস্ত্র'। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাফল্য নিশ্চিত। শেষ ওভারের চাপ সামলে উঠতে পারলেই মুস্তাফিজ আবার 'ট্রাম্পকার্ড' হয়ে উঠবেন।
এখনও সেরা ফর্ম ফিরে না পেলেও ফিরে পাওয়ার খুব কাছেই আছেন মুস্তাফিজ। জয়ের স্বাদ না পেলেও নতুন দলের ড্রেসিংরুমে ঠিকই মানিয়ে নিয়েছেন এই পেসার। সবার সহযোগিতাও পাচ্ছেন তিনি। তার আপডেট নিয়মিতই প্রকাশ করছে মুম্বাই তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পাতায়। আর সবার সহযোগিতায়ই প্রথম ম্যাচে নার্ভাস বোলিং করলেও পরের ম্যাচ থেকেই স্বরূপে ফিরেছেন তিনি। নববর্ষের প্রথম দিনটা ভাল কাটেনি, তাতে কি? জয় শুধুই সময়ের ব্যাপার। বাংলা নতুন বছরে বরং আরও শানিত, পরিণত হয়েই ফিরবেন আমাদের প্রিয় ফিজ।





