-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিশ্বকাপ কোয়ালিফায়ার একরকম দুঃস্বপ্নের মত ছিল জিম্বাবুয়ের জন্য। দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে। সুপার সিক্সের শেষ ম্যাচে সংযু্ক্ত আরব আমিরাতের কাছে বৃষ্টি আইনে ৩ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। ১৯৭৯ বিশ্বকাপের পর আগামী বিশ্বকাপেই প্রথমবার থাকছে না জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
আরো বড় দুঃস্বপ্ন হয়ে আসে ৩০ মার্চ শুক্রবারের এই খবর। অধিনায়ক গ্রায়েম ক্রিমারকে বরখাস্ত করার পাশাপাশি কোচিং স্টাফদের দেয়া হয়েছে আল্টিমেটাম। অনলাইন সংবাদমাধ্যম ক্রিকবাজের এক সংবাদে একটি মেইল দেখা যায় যেটি বৃহস্পতিবার পাঠানো হয় হিথ স্ট্রিকের কাছে।
জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর সেখানে লিখেন, 'অন্যান্য আলোচনার আগে তোমার টেকনিক্যাল স্টাফসহ তোমাদের পদত্যাগ আগামীকাল দুপুর তিনটার মধ্যে জমা দেয়ার জন্য বলা হল। যেটার পর টেকনিক্যাল দল তাদের বরখাস্ত বলে গণ্য করতে পারবে এবং এই চাকরি থেকে মুক্ত হবে।'
হিথ স্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা অক্টোবরে। অন্যান্য কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা মে মাসের শেষদিকে। অন্যদিকে ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডা, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, টিম এনালিস্ট স্ট্যানলি চিওয়াজা ও কন্ডিশনিং কোচ সিন বেল আইনি সহায়তা নিবে জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতি উত্তর দেয়ার জন্য।
অন্যদিকে কাউন্টি ক্রিকেট থেকে টেইলরকে জিম্বাবুয়ের ক্রিকেটে ফিরতে রাজি করিয়েছিলেন যিনি, সেই তাতেন্দা টাইবুকেও রেহাই দেয়নি বোর্ড। গত কিছুদিনে জিম্বাবুয়ের ক্রিকেটে ইতিবাচক অনেক পরিবর্তন আনা টাইবুকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে। জিম্বাবুয়ের ক্রিকেটে তাই বলাই যায় এখন টালমাটাল অবস্থা।
কোয়ালিফায়ারের সিরিজ সেরা হন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 