-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
হাথুরুসিংহে যাওয়ার পর শ্রীলঙ্কার কোচ হয়ে ইতোমধ্যে নিজের চতুর্থ সিরিজ খেলছেন, তবুও এখনও প্রধান কোচ খুঁজে পায়নি বিসিবি। ফলে নির্ধারিত কোনো প্রধান কোচ ছাড়াই চলছেন তামিম-মাহমুদউল্লাহ্রা। বিসিবি থেকে একাধিক কোচের সাথে যোগাযোগ করা হলেও হাই প্রোফাইল কোচদের কেউই ইতিবাচক সাড়া দিচ্ছেন না।
এর কারণ কী? বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীসের মতে, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে কোচদের চাহিদার কারণেই জাতীয় দলের জন্য পাওয়া যাচ্ছে না তাদের।
জাতীয় দলের জন্য কোচ খুঁজে না পাওয়াকে বর্তমান সময়ে জন্য স্বাভাবিক আখ্যা দিয়ে সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠকে তিনি বলেন, 'সেটি খুব স্বাভাবিক। শুধু বাংলাদেশ কেন, জাতীয় দলের কোচ পাওয়াটা এখন প্রায় সব দেশের জন্যই কঠিন হয়ে গেছে। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের কারণে এই সংকটটা তৈরি হয়েছে।'
জাতীয় দলের পরবর্তী কোচ কেমন হওয়া উচিত, এই ব্যাপারে একেক মতো দিয়েছেন একেকজন। নাফীসের ভাষ্য, 'বাংলাদেশের কোচদের মধ্যে ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স এবং চন্ডিকা হাথুরুসিংহেরা সফল ছিলেন। তিনজন একেবারে তিন ধরনের কোচ। আমাদের পরবর্তী কোচকে যে হাথুরুসিংহের মতোই হতে হবে, এমন নয়। তবে জাতীয় দলের কোচ যিনিই হোন না কেন, ম্যান ম্যানেজমেন্টে তার দক্ষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।'
দেশের ক্রিকেট অঙ্গনে একটু স্বস্তির বাতাস বইছে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের কারণে। ঐ জয় যদিও সহজ ছিল না মোটেও। একটা সময় নাফীসও ভাবেননি, এই ম্যাচ জিততে পারবে বাংলাদেশ!
তিনি বলেন, 'অত রান তাড়া করে জেতা তো আর সহজ ব্যাপার নয়। তবে সত্যি বললে আমার মধ্যেও দ্বিধা ছিল। অন্তত বাংলাদেশের ইনিংসের অর্ধেকটা পর্যন্ত মনে হয়নি যে জেতা সম্ভব। তবে পরে যখন মুশফিক সেট হয়ে গেল, তখন আবার মনে হয়েছে এই ম্যাচ আমরা হারতে পারি না।'