-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বৃহস্পতিবার দুপুর নাগাদ ইএসপিএনে বাংলাদেশের এই কোচকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে বিসিবিকে অবগত করেছেন লঙ্কান এই কোচ।
কিন্তু প্রধান কোচের চিঠি হাতে পায়নি বাংলাদেশের প্রধাণ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক আকরাম খান। বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত এমন কোনো চিঠি তাঁর কাছে এসে পৌঁছায়নি বলেই তিনি এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কোচের পদত্যাগপত্র সাধারণত সবার আগে পৌঁছায় ক্রিকেট পরিচালনা কমিটির কাছে। তবে এ বিষয়ে আকরাম খান বলেছেন, 'না, আমাদের কাছে এ ধরনের কোনো চিঠি আসেনি। শুনেছি শ্রীলঙ্কার কোনো একটা নিউজপেপারে এ ধরনের খবর এসেছে। কিন্তু আমরা কোচের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি।’
যদি পদত্যাগপত্র পায় বিসিবি, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে- এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে আকরাম খান বলেন, ‘যখন আসে তখন এটা নিয়ে ভাবা হবে। আপাতত আমরা এ নিয়ে ভাবতে চাই না।’
মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘আমার জানামতে এ ধরনের কোনো চিঠি এখনো বিসিবির কাছে আসেনি।’ তবে জনৈক সংবাদমাধ্যমে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন ক্রিকেট বিসিবির অন্যতম পরিচালক মাহবুব আনাম।
অন্যদিকে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা সংবাদমাধ্যম থেকে এ বিষয়ে জেনেছি। সুতরাং, এ বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবে না। তারপরও আমি বলব কোচ তার দায়িত্বে থাকবেন কি থাকবেন না এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার’।