-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলতি অ্যাশেজের চতুর্থ ম্যাচে ৫৯০১ রান নিয়ে খেলতে নামেন ডেভিড ওয়ার্নার। ১৫১ বলে ১৩ চার আর ১ ছক্কায় ১০৩ রান করে আউট হোন। এর পূর্বে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার। ৭০ টেস্টের ১২৯ ইনিংসে ৬ হাজার রানের দেখা পেলেন এই বামহাতি ব্যাটসম্যান। যার ফলে ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়ার পঞ্চম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়ে ফেলেন ৬ হাজার রানের মাইলফলক। দুজনেরই ৭০ ম্যাচ লেগেছে। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারের অবস্থান এখন ১৪ নম্বরে। সবার উপরে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান করেছেন পন্টিং।
এদিকে ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারে এটি ২১ তম শতক। যার ১৫টিই এসেছে ঘরের মাঠে। অন্যদিকে অ্যাশেজে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। এই শতক দিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ২০ টি। ৬৩ টি ম্যাচের ১০৬ ইনিংসে ব্যাট করে ২০ টি শতক হাঁকিয়েছেন বিরাট কোহলি।
উল্লেখ্য, অ্যাশেজের চতুর্থ টেস্ট টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দুই ওপেনার। প্রথম উইকেট জুটিতে আসে ১২২ রান। ক্রিস ওকসের বলে ৯৫ বলে ২৬ রান করে আউট হোন ক্যামেরুন ব্যানক্রফ্ট। অন্যদিকে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার শতক হাঁকিয়ে আউট হোন। ১৩৫ রানে ২ উইকেট হারানো পর ক্রিজে আসেন স্টিভ স্মিথ। দিনশেষে ১৩১ বলে ৬৫ রানে অপরাজিত আছেন স্মিথ। সঙ্গী হিসেবে আছেন শন মার্শ।