-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিরাট কোহলি। ফাইল ছবি[/caption]
কোহলি কেপিএলে খেলার প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা যে তপ্ত আগুনে ঘি ঢেলেছেন, তা বোধহয় এত সহজে নিভবে না। প্রায় এক বছর আগে কেপিএল আয়োজন করার উদ্যোগ নেয় পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। তখন অভিযোগ ওঠে, কেপিএলে অংশ না নেওয়ার জন্য বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের অংশ নিচ্ছে।
কেপিএলের অন্যতম আকর্ষণ সাবেক ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস,
কেপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাওয়ালকোট হকস। ফাইল ছবি[/caption]
তবে বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের দেশের নিজ নিজ বোর্ডে হুমকি পাঠায়, কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিলে ভারতে ঐ ক্রিকেটারদের নিষিদ্ধ করা হবে; তারা ভারতে প্রবেশ করতে পারবেন না এবং ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিতে পারবেন না। পিসিবি বিষয়টি নিয়ে আইসিসির কাছে নালিশ করার হুঁশিয়ারি দেয়। ভারতও বসে থাকেনি, বিসিসিআই কেপিএলকে অনুমোদন না দেওয়ার জন্য আইসিসির কাছে চিঠি দেয়। তবে সেই চিঠি আমলেই নেওয়া হয়নি। কেপিএল বন্ধ করার এখতিয়ার নেই বলে ভারতকে আইসিসির তরফ থেকে জানানো হয়।
কাশ্মীর অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ চলমান। পাকিস্তানে কাশ্মীরের নামে লিগ আয়োজন করায় ভারত তা ভালোভাবে নেয়নি। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, কোনো বিবাদমান এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট হলেও তাতে হস্তক্ষেপ করার অধিকার তাদের নেই। হার্শেল গিবসের মত তারকাও ভারতের হস্তক্ষেপে চরম ক্ষোভ প্রকাশ করেন।
[caption id="attachment_200708" align="aligncenter" width="800"]
ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিল কেপিএলের প্রথম আসর। ফাইল ছবি[/caption]
সেই কেপিএলে এবার ভারতের ক্রিকেটের মধ্যমণি বিরাট কোহলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতের ক্রিকেট অঙ্গন বিষয়টিকে পাকিস্তানের রাজনৈতিক চাল হিসেবে দেখছে। কাশ্মীর প্রিমিয়ার লিগের প্রেসিডেন্ট আরিফ মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আমরা কোহলিকে আমন্ত্রণ পাঠাচ্ছি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করার জন্য। না হয় অন্তত অতিথি হিসাবে ঘুরে যাওয়ার জন্য। একটা ম্যাচ অন্তত এসে দেখে যান।'
কেপিএলের দ্বিতীয় আসর আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। টুর্নামেন্টটির ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনিও কোহলিকে কেপিএলে আমন্ত্রণ জানাতে চান। রশিদ বলেন, 'কোহলিকে আমন্ত্রণ জানানো উচিত। তবে খেলার সিদ্ধান্ত পুরোপুরি সংশ্লিস্ট ক্রিকেটারের ওপর। এমন উদ্যোগ সবসময়ই ভালো বার্তা বয়ে আনে। সব ক্রিকেট বোর্ড এমনকি বিসিসিআইকেও আমন্ত্রণ জানানো উচিৎ।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




