-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে ভারতের করা ৬০১ রানের জবাবে ২৭৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ বাঁচাতে হলে প্রয়োজন ছিল দৃঢ় ব্যাটিং শৈলী প্রদর্শনের। যদিও দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে আরও দৃষ্টিকটু ব্যাটিং করেছে।
রবিবার (১৩ অক্টোবর) ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই অ্যাইডেন মারক্রামকে হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর ডিন এলগার একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে দ্রুত সাজঘরে ফেরেন থিউনিস ডি ব্রিউন ও অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এরপর টেম্বা বাভুমা কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে এলগার ৪৮ ও বাভুমা ৩৮ রান করে বিদায় নিলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।
শেষদিকে ভারনন ফিল্যান্ডারের ৩৭ ও কেশব মহারাজের ২২ রানের ইনিংস দুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু। ৬৭.২ ওভার ব্যাট করে ১৮৯ রানে গুটিয়ে যাও প্রোটিয়ারা হজম করে ইনিংস ও ১৩৭ রানের পরাজয়।
ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট পান প্রথম ইনিংসে তাণ্ডব চালান রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম ইনিংসে ২৫৪ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পান ম্যাচসেরার খেতাব।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস- ৬০১/৫ (ডি.) (১৫৬.৩ ওভার)
কোহলি ২৫৪*, আগারওয়াল ১০৮, জাদেজা ৯১, রাহানে ৫৯, পূজারা ৫৮
রাবাদা ৯৩/৩, মুথুসামি ৯৭/১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস- ২৭৫ (১০৫.৪ ওভার)
মজারাজ ৭২, ডু প্লেসি ৬৪, ফিল্যান্ডার ৪৪*
অশ্বিন ৬৯/৪, যাদব ৩৭/৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস- ১৮৯ (৬৭.২ ওভার)
এলগার ৪৮, বাভুমা ৩৮
যাদব ২২/৩, জাদেজা ৫২/৩
ফল: ভারত ইনিংস ও ১৩৭ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: বিরাট কোহলি
সিরিজ: ভারত ২-০ ব্যবধানে এগিয়ে।





