-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পুমা ইন্ডিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন পেপ গার্দিওলা আর বিরাট কোহলি। সেখানেই হয় এ দুই ভিন্ন ক্ষেত্রের মানুষের কথোপকথন।পেপ গার্দিওলা বলেন, "আমি কখনো ভারত আসিনি। মহামারী শেষ হলে হয়ত আমি সেখানে যেতে পারব। আমরা যদি একসাথে হই তাহলে আমাকে ক্রিকেটের নিয়মগুলো তুমি ব্যাখ্যা করে দিবে। ওহ মাই গড, এটা সবচেয়ে কঠিন ও জটিল খেলা!
গার্দিওলার সঙ্গে ক্রিকেটের এমন দূরত্ব থাকাটাই স্বাভাবিক। তিনি যেখানে বেড়ে উঠেছেন সেখানে ক্রিকেট বড্ড অপরিচিত এক খেলা। গার্দিওলা বলেন, "আমি কাতালুনিয়া থেকে আর সেখানে ক্রিকেট নেই। কিন্তু ইংল্যান্ডে এটা একটা গুরুত্বপূর্ণ খেলা। আমি টিভিতে মাঝেমাঝে দেখার চেষ্টা করি। আমার কিছু বন্ধু আছে যারা খেলে। তিন দিন টানা খেলা হয় কিন্তু এরপরেও ড্র হয়। আমি এটা বুঝতে পারি না।"
তবে খেলাটা বুঝতে পারলে বেশ আকর্ষণীয় হবে বলে মনে করেন তিনি। কোহলির সাথে ফুটবল ও ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন- এমন আশাও প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, "আমাদের একসাথে একটা ফুটবল এবং ক্রিকেট ম্যাচ দেখতে হবে। আমি তোমার খেলাটা শিখতে চাই। কথা দাও, এটা হচ্ছে।" কোহলিও সম্মতি দিয়েছেন এই প্রস্তাবে।
স্পেন ও কাতালুনিয়ার হয়ে ফুটবল খেলেছেন গার্দিওলা। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানার পর কাজ করছেন ম্যানেজার হিসেবে। এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ম্যানেজার ছিলেন তিনি।