-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্যারিয়ারের ২৩তম শতক তুলে নেন কোহলি[/caption]
দিনের শুরু থেকেই দৃঢ়তা দেখান চেতশ্বর পুজারা এবং বিরাট কোহলি। ইংলিশ বোলারদের আক্রমণ ভালোভাবেই সামাল দেন এ দুই ব্যাটসম্যান। দুজন মিলে এগিয়ে নিয়ে যান ভারতের লিড। দুজনই করেন দাপুটে ব্যাটিং। ইংলিশ বোলারদের সব পরিকল্পনাই ভেস্তে যায়।
তৃতীয় দিন একশ' রান যোগ করার পর প্রথম উইকেট হারায় ভারত। দলীয় ২২৪ রানের মাথায় বেন স্টোকসের বলে বিদায় নেন চেতেশ্বর পুজারা। ৭২ রানের ইনিংস খেলেন তিনি। তবে অন্য প্রান্তে টিকে থাকেন বিরাট কোহলি। আজিঙ্কা রাহানেকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ও চলমান সিরিজের দ্বিতীয় শতক। প্রথম ইনিংসে তিন রানের জন্য তিন অঙ্ক স্পর্শ করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে করেছেন শতকের চেয়ে তিন রান বেশি। ১৯৭ বলে ১০ চারে সাজানো ১০৩ রানের ইনিংস খেলে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হন তিনি। দলীয় ২৮১ রানের মাথায় বিদায় নেন কোহলি।
এশিয়ান কোনো অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজের সবচেয়ে বেশি রান এখন কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে এটি কোহলির পঞ্চম টেস্ট শতক। চারটি সেঞ্চুরি নিয়ে এতদিন তিনি ছিলেন রবি শাস্ত্রী, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাস্কার ও চেতশ্বর পূজারার কাতারে। কোহলির আগে পাঁচটি শতক হাঁকিয়েছিলেন দিলিপ ভেংসরকার
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি হাঁকানোয় কোহলি এখন এককভাবে অবস্থান করছেন তৃতীয় স্থানে। ভারতের অধিনায়ক হওয়ার পর এটি তার ১৬তম সেঞ্চুরি। কোহলির সামনে এখন রিকি পন্টিং (১৯টি সেঞ্চুরি) ও গ্রায়েম স্মিথ (২৫টি সেঞ্চুরি)।
পরের ওভারেই বিদায় নেন রিশাভ পান্ট। অভিষিক্ত এ উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ১ রান করে হন জেমস অ্যান্ডারসনের শিকার। এরপর আজিঙ্কা রাহানেকে নিয়ে ৪৭ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া। দ্রুতগতিতে রান তুলতে থাকেন হার্দিক পান্ডিয়া। খেলেন অসাধারণ সব স্ট্রোক। আগ্রাসী মেজাজে ব্যাট চালান হার্দিক। রাহানেকে বোল্ড করে এ জুটি ভাঙেন আদিল রশিদ। রশিদের লেগ স্পিনে পরাস্ত হয়ে রাহানে ফিরে যান ২৯ রান করে।
এরপর মোহাম্মদ সামিকে নিয়ে ২০ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া। ঐ জুটিতে সামির অবদান ছিল ৩। অন্য প্রান্তে রান তুলেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৩ রান করে আদিল রশিদের শিকার হন মোহাম্মদ সামি।
৭ উইকেটের বিনিময়ে ৩৫২ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। ৫২ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বল হাতে পাঁচ উইকেট শিকার করা হার্দিক পান্ডিয়া। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ অর্ধশতক।
ইংল্যান্ডকে ৫২১ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নেমে নয় ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড। দেখেশুনেই কাটিয়ে দেন দুই ওপেনার কিটন জেনিংস এবং অ্যালেস্টার কুক। কোনো বিপদ ঘটতে দেননি দুজন। দিনশেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২৩। কিটন জেনিংস ১৩ এবং অ্যালেস্টার কুক ৯ রান করে অপরাজিত আছেন। জয়ের জন্য তাদের প্রয়োজন আরো ৪৯৮ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ তৃতীয় দিনশেষে,
ভারত (প্রথম ইনিংস) ৩২৯/১০, ৯৪.৫ ওভার
কোহলি ৯৭, রাহানে ৮১, ধাওয়ান ৩৫
অ্যান্ডারসন ৩/৬৪, ব্রড ৩/৭২, ওকস ৩/৭৫
ইংল্যান্ড (প্রথম ইনিংস) ১৬১/১০, ৩৮.২ ওভার
বাটলার ৩৯, কুক ২৯, জেনিংস ২০
পান্ডিয়া ৫/২৮, ইশান্ত ২/৩২, বুমরাহ ২/৩৭
ভারত (দ্বিতীয় ইনিংস) ৩৫২/৭, ডিক্লেয়ার্ড ,১১০ ওভার
কোহলি ১০৩, পুজারা ৭২, হার্দিক ৫২*
রশিদ ৩/১০১, স্টোকস ২/৬৮, ওকস ১/৪৯
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস) ২৩/০, ৯ ওভার, লক্ষ্যঃ ৫২১
জেনিংস ১৩*, কুক ৯*





