-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ইন্দোরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল শুরুটা ভালো করেও ছন্দপতন ঘটে তাঁদের বিদায়ের পরেই। দলীয় ৩৬ রানে উমেশ যাদবের বলে ব্যক্তিগত ২১ রান নিয়ে বিদায় নেন লোকেশ রাহুল। এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠার আশা দেখালেও গেইলকে ১৮ রানেই থামান যাদব।
দলীয় ৫০ রানের ভিতরেই চার উইকেট হারিয়ে বসে কিংস ইলেভেন পাঞ্জাব। দলীয় ৬১ রানে নিজেদের পঞ্চম উইকেট হারালে দলকে এক প্রান্ত থেকে আগলে রাখার চেষ্টা করেন অ্যারন ফিঞ্চ। তবে যোগ্য সঙ্গীর অভাবে নিজের ইনিংস থামে ২৬ রানে। দলীয় ৭৮ রানে ফিঞ্চ আউট হলে দাঁড়াতে পারেনি আর কেউই। রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলারদের বোলিং তোপে ৮৮ রানেই অলআউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন উমেশ যাদব।
মাত্র ৮৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্সকে। এইদিন ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনার হিসেবে নামেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। অশ্বিন, টাই, স্টোনিসদের পাত্তাই দেননি কোহলি ও উইকেটকিপার পার্থিভ প্যাটেল। এতদিন ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলেও এইদিন পাঞ্জাবের বিপক্ষে জ্বলে উঠে তার ব্যাট।
কোহলিকে যোগ্য সঙ্গ দেন রয়্যাল চ্যালেঞ্জার্সের এই উইকেটকিপার। কোহলি ও পার্থিভ প্যাটেলের দারুণ ব্যাটিং দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়েই ১০ উইকেটের বিশাল জয় পায় বেঙ্গালুরু। ব্যাট হাতে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন কোহলি এবং ৪০ রান করে অপরাজিত থাকেন পার্থিভ।
সংক্ষিপ্ত স্কোরঃ
কিংস ইলেভেন পাঞ্জাব ৮৮ (ওভার ১৫.১)
ফিঞ্চ ২৬, রাহুল ২১ঃ যাদব ৩-২৩
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯২-০ (ওভার ৮.২)
কোহলি ৪৮*, পার্থিভ ৪০*
ফলাফলঃ ১০ উইকেটে জয়ী বেঙ্গালুরু।