-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট-টি২০ সিরিজে বোলিং ইউনিটের দৃষ্টিকটু ব্যর্থতার পর নির্ধারিত সিরিজের আগেই শুরু হয়েছে নিদাহাস ট্রফির ক্যাম্প। আর ক্যাম্পে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন দেশের শীর্ষ পেসাররা। কেননা হাতেগোনা কয়েকজন ব্যাটসম্যানের সাথে ক্যাম্পে ডাক পেয়েছেন যে কেবল পেসাররাই।
সেই ক্যাম্পের বয়স ইতোমধ্যে তিন দিন। টাইগারদের পেস বোলিং কোচ ও একসময়ের সাড়াজাগানো পেসার কোর্টনি ওয়ালশ কাজ করছেন পেসারদের নিয়ে। এসব প্রসঙ্গে সোমবার সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তরুণ পেস বোলার আবু হায়দার রনি।
ঘরোয়া ক্রিকেট মাতিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে খুব একটা সুনাম কুড়োতে না পারলেও রনি সর্বশেষ বিপিএলে আবারও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। দেশের বাছাই করা পেসারদের ভিড়ে ক্যাম্পে তাই তার নামটা বেশ জোরালোই। ক্যাম্প কেমন এগোচ্ছে, এমন প্রশ্নের জবাবে রনি জানান ক্যাম্পে তাদের কাজের জায়গাগুলোও, 'ক্যাম্প ভালো হচ্ছে। এখানে নতুন বলে কাজ করছি। ডেথ ওভারের বোলিং নিয়ে কাজ হচ্ছে, ইয়র্কার নিয়ে কাজ করছি। কাজগুলো করতে পারলে টি-টোয়েন্টি আর ওয়ানডেতে ভালো করব।'
পেস বোলিং কোচ বলে চলমান বিশেষ ক্যাম্পে কোর্টনি ওয়ালশই হর্তাকর্তা। অভিজ্ঞ এই কোচের অধীনে পেসাররা শিখছেন নতুন বলে সুইং করানো, শিখছেন পুরনো বলে ইয়র্কার। টি-২০ ফরম্যাটের নিদাহাস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোরেশোরে। রনি বলেন, 'কোর্টনি সুইং নিয়ে কাজ করছেন। নতুন বলে কিভাবে সুইং করানো যায় দেখাচ্ছেন। পুরাতন বলে ইয়র্কার নিয়ে কাজ হচ্ছে। টি-টোয়েন্টিতে ব্লক হোলে নিয়মিত বল করতে পারলে টিকে থাকা সহজ হয়।'
রনি আরও বলেন, 'অ্যাকুরেসি ভালো থাকতে হবে। ভালো জায়গায় বল করতে হবে। নিয়মিত দুই-তিন ওভার ইয়র্কার অনুশীলন করতে হবে।'