-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এমনটাই ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, পরের পাঁচ বছর দলে অবদান রাখতে পারবেন এমন ক্রিকেটারদেরই দলে নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ৩৫ বছর চলমান তুষার তো টেস্ট দলে জায়গা না পাওয়াটাই ‘স্বাভাবিক’!
তবে নির্বাচকদের এমন মানসিকতা এনসিএলের মত ঘরোয়া ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলে। এখানে ভালো পারফর্ম করেও যদি ক্রিকেটাররা সুযোগ পান না, তাহলে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের কার্যকারিতাও বা কতটুকু।
তবে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হয় জানিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটকে গুরুত্বের সাথে নেওয়া হয়ে থাকে। তবে একটা ক্রিকেটারের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সামর্থ্য কতটা আছে ও বাংলাদেশকে অন্তত পাঁচ বছর যাতে সার্ভিস দিতে পারে এটা ভাবা হয় দল গড়ার সময়।’
সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে নেমেছিলেন তুষার। যদি সেখানে পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। আর তাই এই ক্রিকেটার জায়গা পাননি জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলেও। নান্নু বলেন, ‘’এ’ দলের ক্রিকেটে তুষার ইমরানকে সুযোগ দেয়া হয়েছিল সেখানে তুষার ভালো করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনা হয় একটু বছর হিসাব করে। তার মানে এই না তুষার ইমরানের ঘরোয়া ক্রিকেট আমরা খেয়াল রাখি না। আন্তর্জাতিক পর্যায়ে টেকনিক্যাল দিকটাও আমরা লক্ষ্য রাখি।’
এনসিএলে নিয়মিতই রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। তুষারকে বিবেচনা করতে গেলে এভাবে তালিকায় আসেন অনেক ক্রিকেটারই। সেটি উল্লেখ করে নান্নু বলেন, ‘এনসিএলের প্রথম থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত দেখলে দেখবেন কতগুলো ক্রিকেটার ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করছে অহরহ সেক্ষেত্রে এসব বিবেচনা করে স্কোয়াড তৈরি তো কঠিন। আন্তর্জাতিক সম্ভাবনার কথাই আমরা সবার আগে মাথায় রাখি।’