-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিউজিল্যান্ডের সময় অনুযায়ী দুপুর ১টা ৪৫ মিনিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।
নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার একটু আগে অথবা নামাজ চলাকালে দুইজন অস্ত্রধারী মসজিদ এলাকায় গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মসজিদের ভেতরে থাকা ব্যক্তিদের সেখানে থাকারই পরামর্শ দিয়েছে পুলিশ।
অস্ত্রধারীর সঠিক সংখ্যা জানা না গেলেও একাধিক বলে জানা গেছে।
স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমের খবরে মসজিদ এলাকায় ছয়টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।
নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মসজিদের আশেপাশের ২ কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে এবং পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখার দাবি জানিয়েছে। ক্রাইস্টচার্চের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিরাপদে নিজেদের টিম হোটেলে ফিরে গেছেন বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের আগে গুলির শব্দ শুনে ফিরে আসেন। যে মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সেটি হ্যাগলি পার্কের কাছেই অবস্থিত, যেখানে আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
হামলার ঘটনায় ২০-৩০ জন লোক আহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফ থেকে শুরু করে সবাই সুস্থ রয়েছেন।
মুসলিম খেলোয়াড়দের সঙ্গ দিতে মসজিদের দিকে যাচ্ছিলেন সৌম্য সরকার, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসও। হামলার ব্যাপারটি টের পেলে দ্রুত সবাই ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। যদিও এ নিয়ে এখনও নিউজিল্যান্ড ক্রিকেট কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।