-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রতীকি ছবি[/caption]
সোশ্যাল মিডিয়ার কল্যাণে ক্রিকেটারদের নিয়ে একটা কথা খুব বেশিই শোনা যায়, ‘ক্রিকেটারদের মাঝে দেশপ্রেম নেই, তারা টাকার জন্য খেলে।’
সাকিব, মুস্তাফিজ আইপিএল খেলতে গিয়েছে। কেন? কারণ তারা টাকার জন্য খেলতে গেছে। সাকিব-তামিম-মাহমুদুল্লাহ পিএসএলে খেলতে গিয়েছে। কেন? কারণ তারা টাকার জন্য খেলতে গেছে। আনামুল হক বিজয় প্রাণের ঝুঁকি নিয়ে লাহোর গেছে। কেন? কারণ সে টাকার জন্য খেলতে গেছে।
অনেকে এই ‘টাকার জন্য খেলা’ টার্মটাকে অপমানজনক মনে করে, অফেন্ডেড হয়। এবং সেই সুযোগে অনেকেই এটাকে অপমান করার উপযোগী বেশ ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে।
আমার কাছে দুই ধরণের চিন্তাকেই বড় বেশি অদ্ভূত বলে মনে হয়। হ্যাঁ, তারা টাকার জন্যই খেলতে গেছে। এতে সমস্যাটা কোথায়?
একজন শিক্ষকের কাজ কি? ছাত্রদের শিক্ষা দেয়া। কিন্তু তিনি কি কাজটা বিনে পয়সায় করছেন? না, তার জন্য তিনি ন্যায্য সম্মানি পাচ্ছেন। একজন চিকিৎসকের কাজ কি? চিকিৎসা করা, মানুষের জীবন বাঁচানো। কিন্তু তিনি কি কাজটা এমনি এমনি করছেন? না, তিনিও এই কাজের বিনিময়ে অর্থলাভ করছেন।
এবার বলুন, একজন ক্রিকেটারের কাজ কি? ক্রিকেট খেলা। এটাই তার পেশা। এর বদলে কি সে টাকা আয় করবে না? অবশ্যই করবে। সৎ পথে, নিজের প্রতিভার বিনিময়ে টাকা আয় করা তো দোষের কিছু না।
তাহলে মুস্তাফিজ কেন টাকার জন্য আইপিএলে খেলতে গেল, সাকিব কেন টাকার জন্য আইপিএলে খেলতে গেল, তা নিয়ে আমাদের এত মাথাব্যথা কেন? একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে তারা তো সব জায়গায়ই খেলতে যাবে।
শুধু আবেগ দিয়ে বিষয়টা চিন্তা করলে হবে না।
আপনি বলতে পারেন, টাকার জন্য কেন খেলছে? কিন্তু চিন্তা করে দেখুন, একজন ক্রিকেটার কতদিন টাকা কামাই করতে পারে? সাধারণত ক্রিকেটাররা ৩৫-৪০ বছরের মধ্যেই অবসর নিয়ে নেয়। পেসাররা তো আরও আগে। ৩০-৩২ এর বেশি বয়সেও খেলা চালিয়ে যেতে পারে খুব কম সংখ্যক পেসারই।
তাহলে আবার ভেবে দেখুন, সাধারণ চাকুরিজীবীদের ৬৫-৬৮ বছর পর্যন্ত একটা নিশ্চিত অর্থ উপার্জনের সংস্থান থাকে। কিন্তু ক্রিকেটারদের ক্ষেত্রে সেই বয়সসীমা অর্ধেকেরও কম।
আমাদের দেশে সাধারণত চল্লিশ বছর বয়সে একজন ব্যক্তি চাকরিতে উন্নতি করতে শুরু করে, তার প্রমোশন হয়, বেতন বাড়তে থাকে, জীবনে একটা স্থিতিশীলতা আসতে থাকে। অথচ ঐ বয়সেই ক্রিকেটাররা ‘বুড়ো’র তকমা গায়ে মেখে মাঠের বাইরে চলে যায়।
তাই যতদিন একজন ক্রিকেটারের বয়স আছে, ততদিন সে কেন খেলবে না? কেন টাকা আয়ের সুযোগগুলোকে কাজে লাগাবে না?
আপনি হয়ত জানেন না, যেই ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য আমরা এত ঘটা করে 




