-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আশরাফুল যখন ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন, পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু মাশরাফিই তখন মাঠে; তাও নিয়মিত নন চোটের কারণে। আশরাফুলের আবেদন তাই ছিল সবচেয়ে বেশি। সেই আশরাফুল ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা পেয়ে ক্রিকেট থেকে হয়ে যান ‘দলছুট’।
বিনয়ী আশরাফুল অবশ্য 'আত্মবিশ্বাসী', তার গান ভালো লাগেনি দর্শকদের! বললেন, 'দলের সাথে থাকলে বা ভ্রমণে থাকলে আমরা প্রচুর গান গাই, নাটক দেখি। যদিও আমাদের প্রফেশন না, কিন্তু আমরা এটা উপভোগ করি। এসব দেখে-শুনে সময় কাটাই। জানি, আমার গান আপনাদের ভালো লাগেনি (হাসি)। তাও আমার অভিজ্ঞতা থেকে সময়টা আপনাদের দিলাম (গান গেয়ে)। আপনারা উপভোগ করবেন। ভালো থাকবেন। বিগত ২০ বছরের মত সামনের দিনগুলোও সমর্থন করবেন।'
'মুভ উইথ আশরাফুল' এর প্রথম এপিসোড দেখুন-
দ্বিতীয় এপিসোডে আশরাফুল হাজির হয়েছেন সাধারণ একজন মানুষ হিসেবেই, সাধারণ মানুষের ভিড়ে। তাকে নিয়ে রওয়ানা তার বাসার পার্শ্ববর্তী সাপ্তাহিক হাটের দিকে। নিজের অবশ্য সচরাচর হাটে যাওয়া হয় না। আগে বাজারসদাই করতেন বাবা, এখন বড়ভাই। তবে অবসর সময় বের করে বিডিক্রিকটাইমের সঙ্গী হয়ে হাটে খোদ 'সাধারণ আশরাফুল'। তবে সাধারণ হয়ে থাকা হল কই!
হাটের সবজিবিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সের ক্রেতা- আশরাফুলকে দেখে সবাই আহ্লাদিত। এখনো তাকে জাতীয় দলে দেখতে চান তারা। ভালোমন্দ জিজ্ঞেস করার পাশাপাশি সেলফির আবদারও মেটাতে হল আশরাফুলকে। পথের ধারে বসে ভিক্ষাবৃত্তির আশ্রয় নেওয়া মানুষগুলোর সাথেও অবলীলায় মিশে গেলেন। প্রতিবেদকের সাথে গল্পে মশগুল, এমন সময় মায়ের বয়সী মহিলারা এসে স্নেহের হাত বুলিয়ে গেলেন তার মাথায়। অলিতে-গলিতে এভাবেই ছড়িয়ে আছেন আশরাফুলের শুভাকাঙ্ক্ষীরা।
'মুভ উইথ আশরাফুল' এর দ্বিতীয় এপিসোড দেখুন-
তৃতীয় এপিসোডে আশরাফুলের হাতে রিকশার হাতল! ক্রিকেটারদের জীবনে খাটনির কমতি নেই। নিয়ম মেনে খাওয়াদাওয়া, ফিটনেস ধরে রাখা, পর্যাপ্ত প্রস্তুতি ও বিশ্রামের কারণে অনেক ক্রিকেটারই হাঁপিয়ে ওঠেন। তবে রিকশা চালানো যে তার চেয়েও কঠিন কাজ, আশরাফুল তা অনুধাবন করলেন নিজে রিকশাচালকের আসনে বসে। জীবন-সংগ্রামে কুঁজো হওয়া মানুষের সাথে মিশে যেতে চাইলেন আশরাফুল।
বিগত কয়েক মাস ওজন কমিয়ে আশরাফুলের এখন লিকলিকে গড়ন। যেন উনিশ-কুড়ি বছরের সেই তরুণ আশরাফুল। তাকে পথেঘাটে হাঁটতে দেখে তাই বিভ্রম হল অনেকের। আশরাফুলকে নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন, জানতে হলে চোখ রাখুন বিডিক্রিকটাইমের 'মুভ উইথ আশরাফুল' এর তৃতীয় এপিসোডে। আর চতুর্থ এপিসোডে আছে আশরাফুলের প্রেমের গল্প।
'মুভ উইথ আশরাফুল' এর তৃতীয় এপিসোড দেখুন-
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




