-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর্থিক কারণে সিরিজ আয়োজনে অনীহা প্রকাশ করেছিল সিএ। তখন থেকেই সিরিজ আয়োজন নিয়ে ছিল সংশয়। অবশেষে আর্থিক অজুহাতে সিরিজ বাতিলই করে দিল সিএ। সিএ'র এমন অজুহাতের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বলেন, "বিষয়টি অবশ্যই দুঃখজনক। তারা হয়তো তাদের আর্থিক বিষয়টি মাথায় রেখে চিন্তা করছে যে আসলেই তারা কতটুকু লাভবান হবে।"
সব সময় আর্থিক দিক চিন্তা করা অনুচিত বলে মনে করেন বিসিবি সিইও। বিসিবির আয়োজিত অনেক সিরিজও আর্থিকভাবে লাভজনক হয় না বলে জানান তিনি। তিনি বলেন, "আপনারা জানেন, আমরা বিভিন্ন সময় যে সিরিজগুলো আয়োজন করি প্রতিটি সিরিজই যে লাভজনক হয় তা না"।
বিসিবি পারলে ক্রিকেট অস্ট্রেলিয়ারও পারা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে হলেও সিরিজ আয়োজন করতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি পারে ক্রিকেট অস্ট্রেলিয়ারও পারা উচিত।"
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্তের পর তাদের বেশ কিছু বিকল্প পথ পাঠিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে ২০১৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশ সফর করতে চায় অস্ট্রেলিয়া। এছাড়া ২০১৯ সালের শেষভাগে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার অংশগ্রহণে তিনজাতির টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেছে সিএ।
এর আগেও দুই বোর্ডের মধ্যে অনেক দর কষাকষি হয়েছে। ২০১৫ সালে দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে তা স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। অবশেষে ২০১৭ সালে সেই সিরিজ অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ।