-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। এ সময় বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
অনুশীলনে ফুরফুরে মেজাজে থাকা তাসকিন বলেন, ‘আজকে অনুশীলনে যখন ভালো ফিল্ডিং করছিলাম তখন আমার টিম মেটরা সবাই দুষ্টুমি করছিলো। তারা বলছিল বিয়ে করার পর নাকি সব ভালো হচ্ছে। ভালো হলে তো ভালোই হবে। সত্যি কথা বলতে আমি অনেক খুশি যে নাঈমার সাথেই আমার বিয়ে হয়েছে। কারণ সাত বছর ধরে আমাদের দু’জনের সম্পর্ক। আমি তাসকিন আহমেদ হওয়ার আগে থেকেই আমাদের সম্পর্ক। আমি যখন স্কুলে পড়ি, ক্লাস টেনে তখন থেকেই আমাদের সম্পর্ক। সব মিলিয়ে আমি খুশি, আব্বু-আম্মুও খুশি।’
তাসকিনের হুট করে বিয়ের কারণ খুঁজতে গিয়ে অনেকে ইন্টারনেট ঘেঁটেও হচ্ছেন হতাশ। তরুণ পেসার নিজেই জানালেন হুট করে বিয়ে করার কারণ- ‘হুটহাট বিয়ের কারণ হলো আব্বু-আম্মু চেয়েছে এই বাসাতে (মোহাম্মদপুরের বাসা) থাকতেই যেন বিয়েটা হয়। কারণ সামনে আমরা নতুন অ্যাপার্টমেন্টে যাব।’
তাসকিনের বিয়ের পর উগ্র সমর্থকদের মধ্যে শুরু হয় কানাঘুষা ও নেতিবাচক মন্তব্য। তবে ২২ বছর বয়সী ফাস্ট বোলার জানিয়েছেন, এ নিয়ে বিরক্ত নন তার স্ত্রী নাইমা।
তাসকিন বলেন, ‘ফেসবুক নিয়ে ও (নাঈমা) একদমই বিরক্ত না। ফেসবুক অনেক মানুষই ব্যবহার করে। এরমধ্যে অনেকে ভালো ফ্যামিলির আছে, অনেকে আছে ভালো ফ্যামিলির না বা শিক্ষিত না। তারা অনেক বাজেভাবে অনেক কিছু লিখতে পারে। এটা নিয়ে আসলে আমরা কৌতুহলী না যে কে কী লিখলো।’
তাসকিন আরও বলেন, ‘যখন আমি একদম ছোট তখন থেকেই আমি বাবা-মার বাধ্যগত সন্তান। এটা নিয়ে আমার বাবা-মা'র কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তো ওনারা চেয়েছে তাই বিয়েটা দ্রুত করা। আজ না হোক, কাল তো আমাকে করতেই হতো। এই জন্যই যেদিন এসেছি সেদিনই বিয়েটা হয়েছে। আর আরেকটা ব্যাপার, আমি সিরিজে খারাপ খেলেছি তাই বলে বিয়ে করবো না? এটা কোনো কথা নাকি? ক্রিকেট আমার জীবনের একটা অংশ। কিন্তু সবকিছু না।’