-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইন্ডিপেন্ডেন্স কাপ টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে উল্লসিত পাকিস্তানের সমর্থকরা। এই সিরিজ মাঠে গড়াতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডকে।[/caption]
নিজ ভূমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সিরিজ আয়োজনে পাকিস্তান কতটা মরিয়া ছিল সেটি বোঝা যাচ্ছে এই সিরিজে বোর্ডটির খরচের দিকে তাকালে। সব মিলিয়ে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন এমচের টি-২০ সিরিজে পিসিবি খরচ করছে ২৪৬ কোটি টাকা! অর্থাৎ প্রায় আড়াই কোটি!
ডলারের অঙ্কে খরচের সংখ্যাটা তিন মিলিয়ন। তিন ম্যাচের টি-২০ সিরিজ আয়োজনে খরচের এমন পরিমাণ সচরাচর দেখা যায় না। তবে এবার যাচ্ছে, কারণ কড়া নিরাপত্তা-ব্যবস্থা সহ বিশ্ব একাদশের সকল চাহিদা পূরণ করতে রীতিমতো মাথা বেঁধে মাঠে নেমেছে পিসিবি। আড়াইশ কোটি টাকার অধিকাংশই বোর্ডটি খরচ করছে সফরকারীদের পেছনে।
অবশ্য এদিক থেকে পিসিবিকে সহায়তা করছে আইসিসি। সিরিজের দায়িত্বপ্রাপ্ত দুটি আন্তর্জাতিক নিরাপত্তা পরামর্শক সংস্থা রেগ ডিকাসন এবং নিকলস স্টেইন অ্যান্ড অ্যাসোসিয়েটসের ১১ লক্ষ টাকার পুরোটাই যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পকেট থেকে।
তবে এতো অর্থ ব্যায়ের পেছনে পিসিবির ক্ষতির কোনো সম্ভাবনা তো নেই-ই, বরং লাভের সুযোগই বেশি। এই সুযোগ সুন্দরভাবে আয়োজন করতে পারলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দ্বার পুরোপুরি খুলে যাবে, যা বন্ধ হয়ে গিয়েছিল ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর। এছাড়া ২০১১ সাল থেকে কেবলই লাভ গুনছে পিসিবি। গত অর্থবছরেই ক্রিকেট বোর্ডটির আয় ১ কোটি ৪৫ লাখ ডলার। ক্রিকেট ফেরানোর সিরিজ সুষ্ঠুভাবে আয়োজনে পিসিবি তাই একটু খরুচে হতেই পারে!
উল্লেখ্য, ইন্ডিপেন্ডেন্স কাপ নামের তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার একই ভেন্যুতে ফের মুখোমুখি হবে দুই দল।