-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বেশ কিছুদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। সেটার পুরস্কার পেলেন তার কিছু দিনের মধ্যেই। দীর্ঘ তিন বছর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি। চট্টগ্রামে প্রথম টেস্টের দলে ডাক পেলেও উপেক্ষিত ছিলেন তিনি। তবে ঢাকা টেস্টের একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।
জাতীয় দলে ফিরেই নিজের বা-হাতের বোলিং জাদু দেখিয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে একাই নিয়েছেন চার উইকেট। দীর্ঘ সময় পর দলে এমন রাজকীয়ভাবে ফেরা খুব কম ক্রিকেটারেরই হয়। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাকে কিভাবে দেখছেন রাজ্জাক? অনেকেই এটি বিসিবির প্রতি উপযুক্ত জবাব ভাবলেও, ব্যক্তিগত ভাবে সেটি ভাবতে নারাজ রাজ্জাক।
“আমি জবাব হিসেবে দেখছি না। যখন যেখানে খেলার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ভালো করার। ভালো হলে খুশি হই। খারাপ হলে চেষ্টা করি সমস্যা খুঁজে বের করার। পারফরম্যান্সকে জবাব বলা ঠিক হবে না।”
জাতীয় দলের হয়ে খেলা সব ক্রিকেটারই স্বপ্ন। তবে দল থেকে বাদ পড়ার পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে লাগানোর অনুভূতিই অন্যরকম। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার অনুভূতিও অন্যরকম রাজ্জাকের কাছে। প্রায় তিন বছর তাঁকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনা করায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ৩৫ বছর বয়সী অভিজ্ঞ স্পিনার।
“প্রতিটি প্লেয়ারের জন্য জাতীয় দলে আসাটা প্রধান ব্যাপার। এই অনুভূতি বলা যায় না, ভেতরে ভেতরে অনুভব করা যায়। জাতীয় দলে আসার অনুভূতি অন্যরকম। এটা আমি বলে বোঝাতে পারবো না। তবে অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার।”
তিনি আরও যোগ করেন, “অবশ্যই আমি তাই মনে করি। আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে, এসময় তারা আমাকে দলে ডেকেছে। আসলে কারো সময়ই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না।”