-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত বছর করোনা ও চোটের কারণে মাঠে অনিয়মিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই তারকা ক্রিকেটার। এরপর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে চমক সৃষ্টি করে সাংসদ নির্বাচিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে বসায় ক্রীড়ামন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে।
স্বভাবতই ভাবা হচ্ছিল, এখানেই বুঝি ইতি ঘটল মনোজের খেলোয়াড়ি জীবনের। তবে আবারও সবাইকে চমকে দিয়ে তিনি ফিরতে চলেছেন ক্রিকেটে। রঞ্চি ট্রফির জন্য বাংলা দলের ৩৯ সম্ভাব্য ক্রিকেটারের তালিকায় আছে মনোযোগের নাম।
মনোজ খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা অবশ্য জানিয়েছিলেন নির্বাচনে জয়ের পরপরই। ইচ্ছে পূরণ হতে চলেছে বলে তার আনন্দের শেষ নেই। আনন্দবাজারকে মনোজ বলেন, 'ক্রিকেট থেকেই তো যাবতীয় সম্মান পেয়েছি। ক্রিকেট ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন এখনও পূরণ হয়নি।'
ট্রফি জয়ের আক্ষেপ মেটাতে মন্ত্রী হয়েই নামছেন খেলার মাঠে। মনোজ জানান, '২০১৯-২০ মৌসুমে খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই ফের একবার চেষ্টা করে দেখতে চাই। তবে শুধু রঞ্জি ট্রফি নয়, বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও ভালো ফল করতে হবে।'
মন্ত্রী হলেও মনোজকে অবশ্য নিজেকে প্রমাণ করেই খেলায় নামতে হবে। আগামী ২৩ জুলাই থেকে বাংলা দলের রঞ্জি ট্রফির ফিটনেস ক্যাম্প শুরু হবে। সেখানে ফিটনেস ও স্কিল বিবেচনা করে ক্রিকেটারদের বাছাই করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি স্নেহাশীষ গাঙ্গুলি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 