-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রজার ফেদেরার ও শচীন টেন্ডুলকার। ছবি: গেটি ইমেজ[/caption]
সোমবার উইম্বলডনে চতুর্থ রাউন্ডের খেলায় ফরাসি খেলোয়াড় আদ্রিয়ান মানারিনোর মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। ম্যাচের এক পর্যায়ে তিনি আদ্রিয়ানের সার্ভ ফেরান ক্রিকেটের ডিফেন্সিভ শটের মত করে। পরিস্কার বোঝা যাচ্ছিল, এমন ভঙ্গিতে টেনিস বলকে খেলে ফেদেরার ইঙ্গিত দিয়েছেন ক্রিকেটকেই।
‘ভদ্রলোকের খেলা’ নিয়ে ফেদেরারের এমন চেষ্টা দৃষ্টি এড়ায়নি ক্রিকেটের রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকারের। তাই তিনি টুইট বার্তায়ও স্থান দেন বিষয়টিকে। শচীন লিখেন, ‘সব সময়ের মতোই চোখ আর হাতের দুর্দান্ত যুগলবন্দি। নবম উইম্বলডন জয়ের পর তোমার সঙ্গে ক্রিকেট আর টেনিস নিয়ে কথা হবে।’
ফেদেরারের খেলা দেখে শচীন টুইট করেছেন, আর এতো সখ্যতা বয়ে চলা ফেদেরার কি তার প্রত্যুত্তর না দিয়ে পারেন? জবাবে নিজের টুইট বার্তায় ফেদেরার লিখেন, ‘এতদিন অপেক্ষা কেন? আমি তো এখনই আলোচনা করতে প্রস্তুত।’
শচীন-ফেদেরারের এই রসিকতায় পরবর্তীতে যোগ দেন আইসিসি এবং উইম্বলডন কর্তৃপক্ষও। উইম্বলডনের টুইটার পেজ থেকে আইসিসিকে উদ্দেশ্য করে দেওয়া একটি পোস্টে লেখা হয়, ‘ফেদেরারের এই ফরোয়ার্ড ডিফেন্সিভ শটকে কীভাবে রেটিং করবে আইসিসি?’… জবাবে ব্যাটসম্যানদের র্যাংকিং টেবিলের একটি ছবি সম্পাদনা করে সবার উপরে ফেদেরারে নাম যুক্ত করে আইসিসি জানায়, ব্যাটিংটাও ফেদেরার ভালোই পারেন!
উল্লেখ্য, চলমান উইম্বলডনে চতুর্থ রাউন্ড জেতায় ফেদেরার উঠে গেছেন শেষ ষোলোর লড়াইয়ে। সেখানে তার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার টেনিস কোর্টের কিংবদন্তী হিসেবে খ্যাত, যেভাবে শচীন খ্যাত ক্রিকেট মাঠের ২২ গজের কিংবদন্তী হিসেবে।