-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিডনিতে চলমান অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহসহ একাধিক ভারতীয় ক্রিকেটার স্বাগতিক দর্শকদের দ্বারা কুৎসিত বর্ণবাদের শিকার হয়েছেন। এ নিয়ে উত্তপ্ত বিশ্ব ক্রিকেট। বর্ণবাদের মত ঘৃণ্য বিষয় ক্রিকেটে স্থান পাওয়ায় বিব্রত আইসিসি ও সিরিজের আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সততা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সিন ক্যারল এক বিবৃতিতে বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া সার্বভৌমত্বে বিশ্বাস করে। বর্ণবৈষম্যের মতো ন্যক্কারজনক ঘটনাকে কখনই গুরুত্ব দেওয়া হবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তাই সিরিজের আয়োজক দেশ হিসেবে আমরা ভারতীয় দলের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি টিম ইন্ডিয়ার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটা আরও গুরুত্ব দিয়ে দেখছি।'
ক্ষমা চাওয়ার পাশাপাশি সিএ আরও জানিয়েছে, দোষী দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে, 'আইসিসির তদন্তের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সেই দর্শকদের চিহ্নিত করার পর ওদের চিরদিনের জন্য নিষিদ্ধ করব, যাতে ভবিষ্যতে ওরা অস্ট্রেলিয়া ক্রিকেটের ধারেকাছে না ঘেঁষতে পারে।'
এদিকে বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে ফের ঘোষণা দিয়েছে আইসিসি। সংস্থার প্রধান নির্বাহী মানু সোহনি এক বিবৃতিতে জানান, 'আইসিসি কখনই এমন ন্যক্কারজনক ঘটনাকে প্রশ্রয় দেবে না। বর্ণবৈষম্যকে আইসিসি ঘৃণা করে। তাই দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তদন্তের সহযোগিতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে সবরকম সাহায্য করবে আইসিসি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 