-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল বিকৃতির দায়ে ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নিষিদ্ধ করেছে স্টিভ স্মিথকে। শাস্তি পেয়েছেন ওয়ার্নার এবং ব্যানক্রফটও। তৃতীয় টেস্ট শেষে দেশে ফিরেছেন তিন ক্রিকেটারই। দেশে ফিরেই অস্ট্রেলিয়ার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে চোখের পানি ফেলে কাঁদিয়েছেন ক্রিকেট বিশ্বের অনেককেই।
ক্ষমা চেয়েছেন দেশবাসী ও তাদের ভক্তদের কাছে। এবার নিজের আরেক ক্ষুধে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ব্রডকাস্টার চ্যানেল নাইনের উপস্থাপিকা দেবরাহ নাইটের ছোট্ট শিশুর কাছে ক্ষমা চান এই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পরবর্তীতে বিষয়টি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন নাইট।
টুইটারে স্মিথ, নাইটকে ম্যাসেজ দেন, ‘দয়া করে তুমি কি আমার হয়ে তোমার সন্তানের কাছে ক্ষমা চাইতে পারবে? ব্যাপারটা একটু অদ্ভুত কিন্তু আমি অন্যদের মতো তাকেও হতাশ করেছি।’
উত্তরে নিউজ নাইনের উপস্থাপিকা বলেন, ‘আমায় ম্যাসেজ করার জন্য অনেক ধন্যবাদ স্মিথ। আগের চেয়ে এখন তোমার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা আরও বেড়েছে। আমরা জানি তুমি এই পরিস্থিতি থেকে ভালোভাবেই ফিরবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে পকেট থেকে স্যান্ডপেপার বের করে বল টেম্পারিং করেন অজি ব্যাটসম্যান ব্যানক্রফট। বিষয়টি টিভি ফুটেজে ফুটে উঠলে সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই শুরু করে সমলোচনার ঝড়।
পরবর্তীতে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করেন স্মিথ ও ব্যানক্রফট। স্মিথ বলেন লিডারশীপ গ্রুপ মিলেই এই পরিকল্পনাটি করেছে। অধিনায়ক হিসেবে পুরো দায় নিজের উপরই নিয়েছেন স্মিথ।