-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের আসরে একাদশে ৫ বিদেশি খেলার নিয়ম থাকলেও দলের কম্বিনেশনের কারণে ডাগ-আউটে বসে থাকতে হয় অনেক ক্রিকেটারদেরই। বিপিএলের চট্টগ্রাম পর্বের চিটাগং ভাইকিংসদের বিপক্ষে ঢাকার ৭ উইকেটের বিশাল জয়ের পেছনে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন ক্যামেরুন ডেলপোর্ট।
টুর্নামেন্টের প্রথম কয়েক ম্যাচ একাদশে নামার সুযোগ পেলেও পরবর্তীতে দলের কম্বিনেশনের কারণে বাদ পড়তে হয়। ফলে অনেক ম্যাচই কেটেছে ডাগ আউটে বসে। অবশেষে সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। দল ব্যালেন্সড থাকায় এতদিন সুযোগ না পাওয়ায় হতাশার কথা জানিয়েছেন ডেলপোর্ট।
প্রেস কনফারেন্সে এসে তিনি বলেন, “গত কয়েকটি ম্যাচে ডাগ আউটে থাকায় হতাশা ছিল। কিন্তু আমাদের দলটা ব্যালান্সড। এতেই আমাদের দলের শক্তিও বোঝা যায়। তাই আমি সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে পেলাম।”
চিটাগং ভাইকিংসের দেওয়া ১৮৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে এভিন লুইসের ঝড়ো ৭৫ রানে জয়ের কাজটা কিছুটা সহজ হয়ে যায় ঢাকার। লুইসের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখেন জো ডেনলিও।
তবে শেষদিকে সাকিবের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে বিশাল জয় পেতে সহযোগিতা করেন ডেলপোর্ট। ব্যাট হাতে ২৪ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। দলের জয়ে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরে বেশ আনন্দিত এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
তিনি আরও বলেন, “আমার পরিকল্পনা ছিল শুধু খেলা শেষ করে আসা। স্ট্রেইটের সীমানাও বেশ ছোট ছিল। আমি আমার পরিকল্পনায় সফল।”
চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিব-সাঙ্গাকারাদের ঢাকা ডাইনামাইটস। বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করবে ঢাকা ডাইনামাইটস।