-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এশিয়া উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’। ছোট বাচ্চা থেকে বড়, সবার কাছেই ক্রিকেটের গুরুত্বটা অনেক। বর্তমান যুগের কোহলি, ধোনিদের ক্রিকেটের প্রতি টান বড় হয়ে আসেনি। ছোট থেকেই নিজেদেরকে ক্রিকেটার হিসেবে প্রস্তুত করেছেন। অথচ সেই কোহলি, ধোনিদের দেশেই কিনা ক্রিকেট খেলার কারণে গুলি খেতে হলো দুই শিশুকে!
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরখণ্ডে। এই অঞ্চল থেকে উঠে এসেছেন রিশাভ পান্ট, মানিশ পাণ্ডের মতো ক্রিকেটাররা। বৃহস্পতিবার উত্তরখণ্ডের তেহরি জেলার খাওয়ারা গ্রামে ক্রিকেট খেলছিলেন দুই শিশু। তাদের পাশেই আড্ডায় ব্যস্ত ছিলেন দুই যুবক। খেলার সময় বলটি ওই দুইজনের মধ্যে একজনের গায়ে লাগে।
তবে বিষয়টি তিনি হালকাভাবে নেননি। আড্ডার সময় বলটি গায়ে লাগায় প্রচণ্ড রাগ হওয়ায় সঙ্গে সঙ্গে পিস্তল নিয়ে ওই দুই শিশুর দিকে তেড়ে যান একজন। রাগে দুই কিশোর ক্রিকেটারকে গুলিও ছোড়েন তিনি। তার ছোড়া গুলি দুইজনের গায়েই লাগে। গুলি লাগলে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।
দুইজনের মধ্যে একজনের, যার কিনা ১১ বছর বয়স, অবস্থা খুবই আশঙ্কাজনক।