-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নাটকীয় ম্যাচে শেষ বলে জিতল গুজরাট[/caption]
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে শিকার করেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুই বাউন্ডারিতে ৮ বলে ৮ রান করে বিদায় নেন জনি বেয়ারস্টো। ৩৪ রানে ২ উইকেট হারায় পাঞ্জাব।
তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। একপ্রান্তে ঝড় তোলেন লিভিংস্টোন ও অন্যপ্রান্তে সঙ্গ দেন ধাওয়ান। ৩০ বলে ৩৫ রান রশিদ খানের বলে ধাওয়ান আউট হলে ভাঙে এই জুটি। জিতেশ শর্মা নেমেই ছোট ঝড় তুলে সাজঘরে ফেরেন। এক ছক্কা ও দুই চারে জিতেশ করেন ১১ বলে ২৩ রান। পরের বলেই বিদায় নেন ওডেন স্মিথও।
শাহরুখ খান ৮ বলে ১৫ রান ও রাহুল চাহার করেন ১৪ বলে ২২ রান। ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান করেন লিভিংস্টোন। এই ইংলিশ ব্যাটারের উইলো থেকে আসে সাতটি চার ও চারটি ছক্কা। মাত্র ২৭ বলে ২৩৪.০৪ স্ট্রাইকরেটে এই ইনিংস খেলেন লিভিংস্টোন। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব সংগ্রহ করে ৯ উইকেটে ১৮৯ রান।
রশিদ খান চার ওভারে ২২ রানের বিনিময়ে তিনটি এবং দর্শন নালকান্দে তিন ওভারে ৩৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার।
[caption id="attachment_197337" align="aligncenter" width="680"]
৯৬ রান করেন শুবমান গিল[/caption]
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাথু ওয়েড ৭ বলে ৬ রান করে কাগিসো রাবাদার শিকার হন। তবে দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি পায় গুজরাট। এই জুটি গড়েন শুবমান গিল ও সাই সুদর্শন। ৩০ বলে ৩৫ রান করে সুদর্শন আউট হন রাহুলের বলে। ওপেনার গিল ছুটতে থাকেন শতকের পথে।
তিন অঙ্কের খুব কাছে গিয়েও রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন গিল। ৯৬ রানে গিলকে মাঠ ছাড়তে হয়। ৫৯ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা হাঁকান গিল। স্ট্রাইকরেট ১৬২.৭১। গিল সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় গুজরাট।
জয়ের জন্য শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। ওভারের প্রথম বলেই আউট হন হার্দিক। জয়ের জন্য শেষ দুই ১২ রান তুলতে হতো গুজরাটকে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ আরও জমিয়ে তোলেন রাহুল তেভাটিয়া। শেষ বলেও ছক্কা হাঁকিয়ে তেভাটিয়া গুজরাটের জয় নিশ্চিত করেন। তেভাটিয়া ৩ বলে ১৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাঞ্জাব কিংস ১৮৯/৯ (২০ ওভার)
লিভিংস্টোন ৬৭, ধাওয়ান ৩৫, জিতেশ ২৩, রাহুল চাহার ২২;
রশিদ ৩/২২, দর্শন ২/৩৭।
গুজরাট টাইটান্স ১৯০/৪ (২০ ওভার)
গিল ৯৬, সুদর্শন ৩৫, হার্দিক ২৭, তেভাটিয়া ১৩*;
রাবাদা ২/৩৫।
গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




