-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৮৬ রানে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স[/caption]
টস জিতে গাজী গ্রুপকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় খেলাঘর। ২০ রানের ভেতরেই দুই ওপেনার মেহেদী মারুফ ও মাহমুদুল হাসান সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন ফরহাদ হোসেন ও আল-আমিন জুনিয়র। ফরহাদ ৩৯ রান করে বিদায় নিলেও অর্ধশতক হাঁকান আল-আমিন। অধিনায়ক আকবর আলি ১ রান করেই বিদায় নেন।
পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন আল-আমিন ও গুরিন্দর। ৬১ রান করে আল-আমিন বিদায় নিলে ভাঙে এই জুটি। ৯৩টি বল মোকাবেলা করে আল-আমিন হাঁকান ছয়টি বাউন্ডারি। গুরিন্দর করেন ৬১ বলে ৫৪ রান। ২২ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন জুবারুল ইসলাম। নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ পায় ৭ উইকেটে ২৪৬ রান।
খেলাঘরের পক্ষে মাসুম খান টুটুল তিনটি এবং নিহাদ উজ জামান এবং অশোক ম্যানেরিয়া দুইটি করে উইকেট নেন।
এই লক্ষ্য তাড়া করতে নেমেই ৪৫ রানের মধ্যে প্রথম পাঁচ ব্যাটারকে হারায় খেলাঘর। এই অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। তাদের বিদেশি অলরাউন্ডার অশোক ব্যাট করতে নামতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৬০ রানে শেষ হয় খেলাঘরের ইনিংস। খেলাঘরের পক্ষে টুটুল সর্বোচ্চ ৫৩ বলে ৪৪ রান করেন। মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৪ রান।
গাজী গ্রুপের পক্ষে গুরিন্দর তিনটি এবং আশিকুর জামান ও হুসনা হাবিব মেহেদী দুইটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৪৬/৭ (৫০ ওভার)
আল-আমিন জুনিয়র ৬১, গুরিন্দর ৫৪, জুবারুল ৩৫*;
টুটুল ৩/৫৯, ম্যানেরিয়া ২/২৯, নিহাদ ২/৫০।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১৬০/৯ (৩৯.৩ ওভার)
টুটুল ৪৪, মেহেদী ৩৪;
গুরিন্দর ৩/৪০, আশিকুর ২/১১, হাবিব ২/২১।
গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮৬ রানে জয়ী।