-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। দলীয় ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইয়ন মরগানের দল। এরপর মরগানের সাথে দলের হাল ধরেন শুবমান গিল। চতুর্থ উইকেটে গড়েন ৮১ রানের পার্টনারশিপ।
তবে সেই পার্টনারশিপ ভাঙতেই আবারো খেই হারায় কলকাতা। ২৫ বলে ৪০ রান করা মরগান বিদায় নিলে গিল অবশ্য অর্ধশতক তুলে নেন। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে করেন ৫৭ রান। সতীর্থরা যোগ্য সঙ্গী হয়ে উঠতে না পারায় কমে যায় রানের গতি। শেষদিকে ১৩ বলে ২৪ রান করেন লকি ফার্গুসন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান জড়ো করে কলকাতা।
পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি তিনটি এবং ক্রিস জর্ডান ও রবি বিষ্ণই দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৭ রান এনে দেন লোকেশ রাহুল ও মানদীপ সিং। রাহুল ২৮ রান করে বিদায় নিলেও ক্রিস গেইলকে নিয়ে মানদীপ দেখেশুনে খেলে যান। দ্বিতীয় উইকেটে তাদের শতরানের অনবদ্য জুটি অবশ্য জয়ের সাক্ষী হয়ে থাকতে পারেনি। ২৯ বলে ৫১ রান করে বিদায় নেন ২টি চার ও ৫টি ছক্কা হাঁকানো গেইল। ৫৬ বলে ৬৬ রান করে অপরাজিত মানদীপ নিকোলাস পুরানকে (২) নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর
টস : কিংস ইলেভেন পাঞ্জাব
কলকাতা নাইট রাইডার্স : ১৪৯/৯ (২০ ওভার)
গিল ৫৭, মরগান ৪০, ফার্গুসন ২৪*
শামি ৩৫/৩, বিষ্ণই ২০/২, জর্ডান ২৫/২
কিংস ইলেভেন পাঞ্জাব : ১৫০/২ (১৮.৫ ওভার)
মানদীপ ৬৬, গেইল ৫১, রাহুল ২৮
ফার্গুসন ৩২/১, বরুণ ৩৪/১
ফল : কিংস ইল্লেভেন পাঞ্জাব ৮ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 