-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তৃতীয় দিনে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানে যথাক্রমে ১৫১ ও ৫৫ রান নিয়ে দিন শুরু করেন। ব্যক্তিগত ৩ রান যোগ করতেই নাসিম শাহের শিকার হয়ে বিদায় নেন ওয়ার্নার। স্টিভ স্মিথও দ্রুতই মাঠ ছাড়েন, ১০ বলে ৪ রান করে ইয়াসির শাহের বলে বোল্ড হয়ে।
দ্বিশতকের দিকে এগোতে থাকা লাবুশানেকে ১৮৫ রানে থামান শাহিন শাহ আফ্রিদি। তার ইনিংসে ছিল ২০টি চারের মার।
এছাড়া ম্যাথু ওয়েড ৬০ ও ট্রেভিস হেড ২৪ রান করেন। আর কেউ বড় রান করতে না পারলে অস্ট্রেলিয়া অলআউট হয় ৫৮০ রানে। ততক্ষণে স্বাগতিকদের নামের পাশে লিডের পরিমাণ দাঁড়ায় ৩৪০।
পাকিস্তানের পক্ষে ইয়াসির ৪টি, হারিস সোহেল ও শাহিন ২টি করে উইকেট নেন।
বড় লিড পেরোনোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে দিনের বাকি সময় পার করেছেন শান মাসুদ ও বাবর আজম। পাকিস্তান এখনো ২৭৬ রানে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৫৮০/১০ ( ১৫৭.৪ ওভার)
লাবুশানে ১৮৫, ওয়ার্নার ১৫৪, বার্নস ৯৭, ওয়েড ৬০, হেড ২৪, স্মিথ ৪, পেইন ১৩;
ইয়াসির ৪/২০৫, সোহেল ২/৭৫, শাহিন ২/৯৬।
পাকিস্তান ২৪০/১০ ও ৬৪/৩ ( ১৭ ওভার)
মাসুদ ২৭*, বাবর ২০*
স্টার্ক ২/২৫।
অস্ট্রেলিয়া ২৭৬ রানে এগিয়ে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 