-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ এবার কোনো ক্রিকেটীয় কাজে বাংলাদেশে আসেননি, এসেছেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের উদ্বোধন করতে। কুর্মিটোলা গলফ ক্লাবে সংবাদমাধ্যমের সামনে আলাপচারিতায় গ্রিনিজ জানালেন, ‘বাংলাদেশ আমার কাছে বাড়ির বাইরে আরেকটি বাড়ির মত।’
১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করে বাংলাদেশ দল। সেই সময় বাংলাদেশ দলের কোচ ছিলেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। এদেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচকভাবে গ্রিনিজকে দেয়া হয়েছে বাংলাদেশের নাগরিকত্বও।
তবে গ্রিনিজের কণ্ঠে এদিন আলোচনার বিষয় ক্রিকেটের বদলে হয়ে থাকল গলফ। এসেছেনই যে এই খেলাকে মাধ্যম করে! ক্রিকেটের মত গলফ খেলায় পটু না হলেও খেলতে ভালোবাসেন।
গ্রিনিজ বলেন, ‘আমি গলফ খেলার চেষ্টা করি। আমি কিন্তু বলিনি আমি একজন গলফার। তবে আমি এটা খুব ভালোবাসি। এই টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের) এশিয়ান গলফারদের সামনে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ এবং আশপাশের এলাকার গলফারদের জন্য।’
এর আগে কোচিং ছাড়ার পরও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন গ্রিনিজ। সর্বশেষ গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেবার হোটেল সোনারগাঁয়ে গ্রিনিজকে রাজকীয় অভ্যর্থনাই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অভ্যর্থনা অনুষ্ঠানে গ্রিনিজের সঙ্গে ছিলেন তার সাবেক শিষ্যরাও- অর্থাৎ, ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী পুরো বাংলাদেশ দল। এছাড়াও বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং দেশের স্বনামধন্য ক্রিকেট সংগঠকেরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৬৭ বছর বয়সী জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব গর্ডন গ্রিনিজ 