-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওরচেস্টারশায়ারের অধিনায়ক মঈন আলী। তবে উল্টো দুর্দান্ত সূচনা করে গ্লুস্টারশায়ার। উদ্ভোধনী জুটিতে হ্যামোন্ড ও ক্লিংগার মিলে তোলেন ৬৪ রান। ৭.৪ ওভারে মিচেলের বলে হ্যামোন্ডের বিদায়ের মাধ্যমে এই জুটি ভাঙ্গে। ৩১ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৫ রান করেন হ্যামোন্ড। এরপর ককবেইনকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক ক্লিংগার। তবে দলীয় ৮০ রানের মাথায় ক্লিংগাররের বিদায়ের মাধ্যমে মারাত্মক ধস নামে গ্লুস্টারশায়ারের ইনিংসে।
মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো গ্লুস্টারশায়ার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৬ রান। দারুণ সূচনা করেও বড় স্কোর করতে পারে তারা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ককবেইন। এদিকে ওরচেস্টারশায়ারের পক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন ডি' অলিভেরা।
১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২ রানের মাথায় অধিনায়ক মঈন আলীকে হারায় ওরচেস্টারশায়ার। এরপর ছোট ছোট জুটি গড়ে এগিয়ে যায় স্বাগতিকরা। বড় জুটি না হলেও কালান ফারগুসনের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় ওরচেস্টারশায়ার। ফারগুসন ৪৭ বলে ৬ চারের সাহায্যে অপরাজিত ৬৪ রান করেন। ৮ বল আর ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় ওরচেস্টারশায়ার। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন হুইটলি। আর এই জয়ে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি লিগে সেমি-ফাইনাল নিশ্চিত করলো ওরচেস্টারশায়ার। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ফারগুসন।
এদিকে গ্লুস্টারশায়ারের ইনিংসের ১৭ তম ওভারের তৃতীয় বলে বিশাল এক ছক্কা মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন ককবেইন। ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই ছয়টি।