-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ খেলার সব প্রস্তুতিও নেয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি বাগড়া দেয় ধর্মশালায়, ফলে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। এরইমধ্যে প্রকোপ হতে থাকে করোনাভাইরাসের আক্রমণ। ফলে সিরিজ বন্ধের ঘোষণা দেয়া হয়।
বুধবার (১৮ মার্চ) দেশের মাটিতে পা রেখেছে প্রোটিয়া ক্রিকেটাররা। সেখানে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ক্রিকেটারদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সতর্কতাবশত ভারত ভ্রমণ করে আসা এইসব ক্রিকেটারদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ভারতে ইতোমধ্যে ১০০ জনের বেশি ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। সেখানে মৃত্যুবরণ করেছে ৩ জন। ভারতে থাকাকালীন কুইন্টন ডি ককের দল দিল্লি, ধর্মশালা, লক্ষ্ণৌ ও কলকাতা এবং ফেরার পথে দুবাই হয়ে ফিরেছে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ফেরায় তাদের কোয়ারেন্টাইনে থাকার ওপর বেশি জোর দেয়া হয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান চিকিৎসক শুয়াইব মাঞ্জরা ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারটি নির্দেশ করেছেন। তাদের পরামর্শেই হোম কোয়ারেন্টাইনে থাকছে ক্রিকেটাররা। তিনি বলেন, 'আমরা খেলোয়াড়দের করোনা নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছি এবং পরামর্শ প্রদান করেছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশ অনুসরণ করছি। ক্রিকেটারদের বলেছি ১৪ দিন তাঁরা যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। এতে করে তারা নিজেরা নিরাপদ থাকবেন। তাদের পরিবার ও আশেপাশের লোকজনও নিরাপদে থাকবেন।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 