-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টিম পেইন[/caption]
প্রায় পাঁচ বছর আগে তাসমানিয়া দলের এক নারী কর্মীকে পাঠানো একটি ক্ষুদের বার্তায় বদলে দিলো পেইনের জীবন। এ যেন সময়ের প্রতিশোধ! প্রায় চার বছর পরে পেইনের পাঠানো সেই ক্ষুদে বার্তার স্ক্রিনশট প্রকাশ্যে আসে। এক নারীকে পাঠানো সেই অশালীন ক্ষুদে বার্তার কথা স্বীকারও করেন তৎকালীন অস্ট্রেলিয়ান অধিনায়ক। বিষয়টি জানাজানি হওয়ার পর অস্ট্রেলিয়ান অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন পেইন।
পদত্যাগের পর ক্রিকেট থেকে বিরতিও নেন পেইন। ক্রিকেট থেকে বিরতির সেই সময়টিতে আবার তাসমানিয়া দলের কোচিং প্যানেলের সাথেও যোগ দেন তিনি। না খেললেও একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলকে সাহায্য করতে কোচিং প্যানেলের সাথে ছিলেন ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২২-২৩ মৌসুমের জন্য ঘোষিত তাসমানিয়া দলের খেলোয়াড়দের চুক্তি তালিকায় নাম নেই পেইনের। চুক্তির বাইরে থেকেই তিনি খেলবেন কিনা সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ধারণা মোতাবেক, পেইনের ক্রিকেট ক্যারিয়ারের ইতি হয়ত এখানেই ঘটতে যাচ্ছে। এখন থেকে খেলোয়াড় না, কোচ হিসেবেই পেইনকে ক্রিকেট মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেইনের অধিনায়কত্ব হারানোটা যেমন হঠাৎ করে ঘটেছে, তেমনই তার অধিনায়কত্ব পাওয়াটাও হঠাৎ করেই ঘটেছিল। ২০১৮ সালে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও উইকেটরক্ষক বেন ক্রাফট বল টেম্পারিং কেলেঙ্কারিতে সাময়িক নিষিদ্ধ হলে হুঠ করেই অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন পেইন। আবার সেরকম হঠাৎ করেই অধিনায়কত্ব হারানোর পর তার ক্যারিয়ারই হুমকির মুখে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 