-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নাফীস জানিয়েছেন, প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে এজন্যই প্রায় তিন লক্ষ টাকা খরচ করে কিনেছেন এই বোলিং মেশিন। তা এমন কর্ম তো প্রচুর অর্থ উপার্জন করা ক্রিকেটাররাও করেন না! নাফিস বলেন, ‘দেখুন, প্রচুর উপার্জন করা তারকা ক্রিকেটাররা তো বিসিবির সমস্ত সুযোগ-সুবিধাই পায়। আমি তো পাই না। ওদের তাই বোলিং মেশিন কেনার প্রয়োজন নেই, কিন্তু আমার আছে।’
নাফীসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি রাখা, ফর্ম ধরে রাখা। বোলিং মেশিন কেনা প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি যদি জাতীয় দলের জন্য নিজেকে তৈরি রাখতে চাই, তাহলে এ ছাড়া উপায়ও নেই। বিপিএলের কথাই চিন্তা করুন। সেখানে অনেক জোরে ধেয়ে আসা বল আমাকে সামলাতে হবে। আমাদের জাতীয় দলের বোলাররাও তো বেশ জোরে বোলিং করে, ১৪০ কিলোমিটার গতিতে। আমি যদি এ রকম গতির বল সামলানোর প্রস্তুতিটাই না নিতে পারি, তাহলে তো ওদের বিপক্ষে আমার স্বভাবসুলভ খেলাটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারব না।'
বোলিং মেশিনকে নাফীস সেট করেছেন নিজের সুবিধামতই। তিনি বলেন, ‘জাতীয় দল ছাড়াও একাডেমি এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের ব্যস্ততায় সব সময় মিলিয়ে মিরপুরে অনুশীলন করাটা কঠিন হয়ে যায়। তাই ঠিক করেছি বোলিং মেশিনে জোরে বল খেলাসহ অন্যান্য প্রস্তুতি সারব উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেই। যেটা আমার বাসারও কাছাকাছি হয়।’
নাফীসের এমন শৃঙ্খল জীবন এবং উৎসর্গতায় মুগ্ধ তার গুরু নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘ওর অনুপ্রেরণা এখন অন্য পর্যায়ের। ও সবার চোখে ক্রিকেটার হিসেবে পারফরম্যান্স দিয়ে বেঁচে থাকতে চায়। নাফীস আগে ওভার দ্য টপ ৪০ গজ পার করতে পারত না। এখন অনায়াসে ছক্কা মেরে দিতে পারে। অনূর্ধ্ব-১৯ থেকে ওকে দেখছি। এখনো আমার সঙ্গে কাজ করে। চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এসেছে ওর। এ জন্য কারো দিকে চেয়ে না থেকে নিজেই বোলিং মেশিন কিনে নিয়েছে।'