-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিশ্বকাপ জয়ের পিছনে পুরো দলের সবার অবদান থাকলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান হয়তো ছিল দলের পেসারদের। বাংলাদেশ দল মূলত পরিচিত তাদের স্পিন বোলিং শক্তির জন্য। আসরে বাংলাদেশের পেসাররা এত ভালো বোলিং করবে তা হয়তো যুবাদের খোঁজখবর যারা রাখেন তারা ছাড়া খুব কম ভক্তরাই অনুমান করতে পেরেছিলেন। বাংলাদেশের চার পেসার পুরো আসরে প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররাও কোনদিক দিয়ে কম নয়, যথেষ্ট পরিচর্যা পেলে বাংলাদেশ থেকেও উঠে আসবে ভালো পেসার। এর চার তরুণের পারফরম্যান্স পথ দেখাতে পারে ভবিষ্যতে এক নতুন বাংলাদেশ দলের যেখানে স্পিনারদের সাথে পেসাররাও পাবে সমান গুরুত্ব।
তানজিম হাসান সাকিব উইকেট খুব বেশি না পেলেও তার বোলিং প্রশংসা পেয়েছে ধারাভাষ্যকার ও ভক্তদের কাছে। সাকিব সেমিফাইনালে
তানজিম হাসান সাকিব[/caption]
নড়াইল এতদিন যাবৎ পরিচিত ছিল মাশরাফি বিন মর্তুজার জন্য। নড়াইল থেকে এরপর জাতীয় দলের জন্য তেমন কোন ক্রিকেটার উঠে আসেনি। তবে বিশ্বকাপে অভিষেক দাস অরণ্যর পারফরম্যান্স আশা জাগায় মাশরাফির পর হয়তো কেউ জাতীয় দলে সুযোগ পাবে নড়াইল থেকে বড় কিছু করে দেখানোর। অভিষেক বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি। সেমিফাইনাল না খেললেও ফাইনালে প্রতিপক্ষ বিবেচনায় সুযোগ পান অরণ্য।
সুযোগ পেয়ে ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন অরণ্য। তার শুরুর ব্রেক থ্রু খেলার মোড় শুরুতেই বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। পেস বোলার হলেও অরণ্য ব্যাটিংয়ে কম ভালো নয়। গত ২ বছরে হার্ড হিটিং এই ব্যাটসম্যানের বাংলাদেশের হয় এভারেজ ৪২ ও স্ট্রাইকরেট ১২০ এর উপর। বিশ্বকাপের পর প্রিমিয়ার লীগেও ম্যাচ সেরার পুরস্কার জিতেন অরণ্য। ব্যাটিংয়ে যদি আরো উন্নতি করতে পারেন তাহলে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতেই পারেন ভক্তরা।
[caption id="attachment_125453" align="aligncenter" width="568"]
অভিষেক দাস অরণ্য[/caption]
মৃত্যুঞ্জয়কে হয়তো বাকি ৩ জনের মতো বেশি অনেকেই চিনবেনা। কারন ইনজুরির কারনে গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় মৃত্যুঞ্জয়ের বিশ্বকাপ স্বপ্ন। তবে তার আগে গত ২ বছরের বাংলাদেশ দলের প্রস্তুতিতে মৃত্যুঞ্জয়কে ধরা হতো এই ব্যাচের অন্যতম সেরা বোলার হিসেবে। গত ২ বছরে ২২ ম্যাচে মৃত্যুঞ্জয়ের সংগ্রহ ছিল ৩৬ উইকেট। বিশ্বকাপে গ্রুপ পর্বে ২টি ম্যাচ খেলেন মৃত্যুঞ্জয়। ২ ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং করেন। তার বোলিং বিশ্বকাপে দর্শকদের টিভির পর্দায় দেখার সুযোগ না হলেও ভক্তদের মনে থাকার কথা অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে তার বোলিংয়ের কথা। সেই ম্যাচে অসাধারণ বোলিং নজর কাড়ে ভক্তদের। ইনজুরির জন্য কিছুদিন আগে সফল অস্ত্রোপচারও করিয়েছেন মৃত্যুঞ্জয়। ক্রিকেট পুনরায় ফিরলে ও ইনজুরি থেকে সুস্থ হলে বাকিদের মতো মৃত্যুঞ্জয়েরও সুযোগ থাকবে নিজেকে তুলে ধরার।
বর্তমান করোনা পরিস্থিতি কখন ঠিক হবে তা হয়তো কেউই নিশ্চিত করতে পারবেনা। দেশের এই পরিস্থিতিতে অন্যদের মতো যুবা ক্রিকেটাররাও নিজেদের তরফ থেকে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেছে। হতাশায় ভরা বছরে এই পর্যন্ত বছরের সাফল্য এনে দেওয়া এই দলের খেলোয়াড়রা মাঠে ও মাঠের বাইরে নিজেদের কাজের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করবে এই কামনাই থাকবে সকলের এই ঈদে।




