-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। টানা দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। ইসুরু উদানার বলে বোল্ড হয়ে যান মাত্র ৫ রান করে। দুর্দান্ত ভাবে টুর্নামেন্ট শুরু করা সাঞ্জু স্যামসনও আজ আউট হয়েছেন মাত্র ৪ রানে। তবে তার ক্যাচ আউটটি ছিল বিতর্কিত।
৩১ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় রাজস্থান। নবদ্বীপ সাইনির মেডেন ওভারে জস বাটলার আউট হওয়ার পরের ওভারে আউট হন স্যামসন। বাটলারের ব্যাট থেকে আসে ১২ বলে ২২ রান। রবিন উথাপ্পা আউট হন ২২ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে রাজস্থান সংগ্রহ করে মাত্র ৩৮ রান।
৭০ রানে ৪ উইকেট হারানো রাজস্থানের রানের চাকা একসময় একাই সচল রেখেছিলেন মহীপাল লমরর। দলের পক্ষে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন চাহাল। এই ম্যাচে চাহাল শিকার করেছেন মোট তিনটি উইকেট। লারমর করেন ৩৯ বলে ৪৭ রান। তার ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা। রিয়ান পরাগ খেলেন ১৮ বলে ১৬ রানের ধীরগতির ইনিংস।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলের তেভাটিয়া। তার ২৪ রানের ইনিংসে দেড়শ রান পার করে রাজস্থান। তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা। ২০ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ দাঁড়িয়েছে রান ১৫৬।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস ১৫৬/৬ (২০ ওভার)
লমরর ৪৭, তেভাটিয়া ২৪, বাটলার ২২, উথাপ্পা ১৭, পরাগ ১৬;
চাহাল ৩/২৪, উদানা ২/৪১।