-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লি ডেয়ারডেভিলসের শুরুটা ছিল চেন্নাই সুপার কিংসের বোলারদের নিয়ন্ত্রণে। পঞ্চম ওভারে দীপক চাহার চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আঘাত হানেন। ওপেনার পৃথ্বী শ বিদায় নেন ১৭ বলে ১৭ রান করে।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে হাল ধরেন রিশাভ পান্ট। ৫৪ রান যোগ করে এ জুটি। তাদের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় দিল্লি। এ জুটি ভাঙেন চেন্নাই সুপার কিংসের পেসার লুঙ্গি এনগিডি। ২২ বলে ১৯ রান করে এনগিডির বলে দলীয় ৭৮ রানের মাথায় বোল্ড হন শ্রেয়াস আইয়ার। ২২ বল মোকাবেলা করে ১৯ রান করেন তিনি। দুই বল পরেই রিশাভ প্যান্টকেও ফিরিয়ে দেন এনগিডি। ৩ চার আর ২ ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৮ রান করা রিশাভ প্যান্ট ক্যাচ দেন ডোয়াইন ব্রাভোর হাতে।
দুই থিতু হওয়া ব্যাটসম্যান এক ওভারে ফিরে গেলে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। দলকে উদ্ধারের চেষ্টা চালানোর আগেই ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। তাকে থিতুই হতে দেননি রবিন্দ্র জাদেজা। ৭ বলে ৫ রান করে জাদেজার বলে বোল্ড হন ম্যাক্সওয়েল।
পরের ওভারে শার্দুল ঠাকুর ফিরিয়ে দেন অভিষেক শর্মাকে। ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় দিল্লি ডেয়ারডেভিলস। শেষদিকে হাল ধরেন বিজয় শঙ্কর এবং হার্শাল প্যাটেল। ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। তাদের জুটিতে ভর করে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় দিল্লি ডেয়ারডেভিলস। ২ চার আর ২ ছক্কা হাঁকানো বিজয় শঙ্কর ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে থাকা হার্শাল প্যাটেল ১৬ বলে করেন ৩৬ রান। তার এ বিস্ফোরক ইনিংসে ছিল চারটি ছক্কা এবং একটি চার।
চেন্নাই সুপার কিংসের লুঙ্গি এনগিডি দুইটি উইকেট পান। একটি করে উইকেট নেন চাহার, জাদেজা ও ঠাকুর।
জবাব দিতে নেমে দারুণ শুরু করেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার শেন ওয়াটসন এবং আম্বাতি রাইডু। উদ্বোধনী জুটি স্থায়ী হয় সপ্তম ওভার পর্যন্ত। এ জুটিতে ৪৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে আম্বাতি রাইডু এক প্রান্তে রানের চাকা সচল রাখলেও শেন ওয়াটসন ছিলেন মন্থর। ধীরলয়ে ব্যাটিং করা ওয়াটসনকে সাজঘরে ফিরিয়ে এ জুটি ভাঙেন দিল্লি ডেয়ারডেভিলসের লেগ স্পিনার অমিত মিশ্র। ২৩ বলে ১৪ রান করে অমিতের বলে বোল্ড হন ওয়াটসন।
এরপর বেশিক্ষণ টিকেননি। ঝড়ো অর্ধশতক হাঁকানোর পরেই ফিরে যান হার্শাল প্যাটেলের বলে। ৪ চার আর ৪ ছয়ের সাহায্যে ২৯ বলে ৫০ রান করেন রাইডু। রাইডুর বিদায়ে চাপে পড়ে চেন্নাই সুপার কিংস।
ভয়ঙ্কর হয়ে উঠার আগেই সুরেশ রায়না ফিরেন সাজঘরে। দলীয় ৯০ রানের মাথায় স্পিনার সন্দ্বীপ ল্যামিচানের বলে ফিরে যান রায়না। ১৮ বলে ১৫ রান করেন এ বাঁহাতি। এরপর স্যাম বিলিংসকে ফিরিয়ে দেন অমিত মিশ্র। রায়নার বিদায়ের পরের ওভারেই ফিরে যান বিলিংস। মাত্র এক রান করেন তিনি।
এরপর রবিন্দ্র জাদেজাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের রানের গতি নিয়ন্ত্রণে রাখে দিল্লি ডেয়ারডেভিলসের বোলাররা। ধীরে ধীরে বাড়তে থাকে আস্কিং রান রেট। জাদেজা ও ধোনিকে চেপে ধরে চেন্নাই সুপার কিংসের নাগালের বাইরে নিয়ে যেতে থাকে ম্যাচ। দলীয় ১১৩ রানের মাথায় ট্রেন্ট বোল্টের শিকার হন ধোনি। ২৩ বল মোকাবেলা করলেও টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করেননি চেন্নাই অধিনায়ক। করেছেন মাত্র ১৭ রান।
শেষ দুই ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫০ রান। তবে ১৫ রানের বেশি নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ১২৮ রান করেই আটকে যায় তারা। ১৮ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন জাদেজা।
দুইটি করে উইকেট লাভ করেন ট্রেন্ট বোল্ট এবং অমিত মিশ্র। একটি করে উইকেট পান সন্দ্বীপ ল্যামিচানে এবং হার্শাল প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর : দিল্লী ডেয়ারডেভিলস ১৬২/৫, ২০ ওভার
রিশাভ ৩৮, হার্শাল ৩৬, বিজয় ৩৬*
এনগিডি ২/১৪, জাদেজা ১/১৯
চেন্নাই সুপার কিংস ১২৮/৬, ২০ ওভার
রাইডু ৫০, জাদেজা ২৭*, ধোনি ১৭
অমিত মিশ্র ২/২০, বোল্ট ২/২০, ল্যামিচানে ১/২১





