-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি চার ও পাঁচটি ছক্কায় ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার শেন ওয়াটসন ২৫ বলে ৩৬, সুরেশ রায়না ২৬ বলে ৩১ ও ফাফ ডু প্লেসিস ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে পীযূষ চাওলা ও সুনীল নারাইন দুটি করে এবং কূলদ্বীপ যাদব একটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস লিন ও রবিন উথাপ্পার উইকেট হারালেও খেই হারায়নি কলকাতা নাইট রাইডার্স। ওপেনার হিসেবে নেমে ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পথ দেখান সুনীল নারাইন। তার বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন শুবম্যান গিল। রিঙ্কু সিং বিদায় নিলে গিলের সাথে ব্যাটিং তাণ্ডবে যোগ দেন অধিনায়ক দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুজন। ছয়টি চার ও দুটি ছক্কায় গিল ৩৬ বলে ৫৭ ও সাতটি চার ও একটি ছক্কায় কার্তিক ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। কলকাতা নাইট রাইডার্স জয়ের বন্দরে পৌঁছে যায় ৬ উইকেট ও ১৪ বল হাতে রেখেই। চেন্নাই সুপার কিংসের পক্ষে লুঙ্গি এনগিডি, কেএম আসিফ, রবীন্দ্র জাদেজা ও হরভজন সিং একটি করে উইকেট শিকার করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস ১৭৭/৫ (২০ ওভার); ধোনি ৪৩*, ওয়াটসন ৩৬, রায়না ৩১; নারাইন ২০/২, পীযূষ ৩৫/২
কলকাতা নাইট রাইডার্স ১৮০/৪ (১৭.৪ ওভার); গিল ৫৭*, কার্তিক ৪৫*, নারাইন ৩২; হরভজন ২০/১, আসিফ ৩২/১
ফল: কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী।