-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্ট সিরিজ শেষে ক্ষিপ্ত বোর্ড সভাপতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান রিয়াদকে দ্বিতীয় টেস্টের দলে না নেওয়ার কারণ। টেস্ট স্কোয়াডে না থাকায় সৌম্য ছিলেন না বায়োবাবলে। সাকিব ছিটকে যাওয়ার পর করোনা পরীক্ষা করে বায়োবাবলের জন্য প্রস্তুত করা হয় সৌম্যকে। সৌম্যর পরিবর্তে আর কোনো ক্রিকেটারকে নেওয়া যেত কি না, সেই প্রশ্ন উঠে বিসিবি সাকিবের বদলি হিসেবে সৌম্যর নাম ঘোষণার পর।
রিয়াদের মত সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার দলে ব্রাত্য থাকার কারণ হিসেবে বিসিবি সভাপতি জানিয়েছেন, মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। তবে পাপন যে পছন্দের তালিকা দিয়েছিলেন, তাতে সৌম্যর নাম ছিল সবার শেষে। নির্বাচকরা বেছে নিয়েছেন তাকেই।
বিসিবি সভাপতি বলেন, 'যখন শুনলাম সাকিবের চোট, দলে বদলি লাগবে। তখন এক এক করে অনেকগুলো নাম বলা হয়েছিল। পরিস্কার করে বলে দিচ্ছি- ওখানে আমার সামনে আকরাম, সুজন, নান্নু, সুমন, মল্লিক ছিল। ওদেরকে প্রথমেই বলেছি রিয়াদের কথা। ওদেরকে অপশন দিয়েছিলাম ৪-৫টা। একটা ছিল মাহমুদউল্লাহ রিয়াদ- এক নম্বর; এরপর মোসাদ্দেক হোসেন, এরপর শেখ মেহেদী হাসান ও চতুর্থ অপশন ছিল সৌম্য। ওরা সৌম্যকে নিয়েছে।'
তিনি আরও বলেন, 'তারপরও আমি ব্যক্তিগভাবে কল দিয়েছি রিয়াদকে। রিয়াদ বলল ওর ব্যাকপেইন। সাথে সাথে বললাম মোসাদ্দেকের খোঁজ করো। ওরা খোঁজ করে বলল ঢাকায় নেই। ওদের পছন্দ কিন্তু একটাই। বাকি কারও নাম বলেনি। এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই না আমি। কিন্তু আমরা যে চেষ্টা করেছিলাম সেটা আপনাদের বলতে চাই।' 