-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মাশরাফি মুর্তজা। ফাইল ছবি[/caption]
করোনার আগে চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি। এরপর ব্যক্তিগত ও দলীয় অনুশীলনে অন্যান্য ক্রিকেটাররা ফিরলেও মাশরাফি আর ফেরেননি। ছিলেননা সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপেও। সেই টুর্নামেন্ট চলাকালীন ব্যক্তিগত অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েন নড়াইল এক্সপ্রেস।
সেই চোটের কারণে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে অংশ নিতে পারেননি মাশরাফি। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটেও। তবে স্বস্তির খবর, মাশরাফির চোটের অগ্রগতি হয়েছে। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তিনি। শুরু করেছেন রানিং। এরপর স্কিল ট্রেনিংও শুরু করবেন তিনি।
বিডিক্রিকটাইমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, টুর্নামেন্টের শেষ দিকে হয়তো খেলতে দেখা যেতে পারে মাশরাফিকে। সেক্ষেত্রে, একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে লটারিতে উঠবে টাইগারদের সাবেক অধিনায়কের নাম।
দেবাশীষ জানান, ‘মাশরাফি রানিং শুরু করছে। ওর তো হাঁটতে-চলতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। এজন্য টুকটাক রানিংটা শুরু করছে। এরপর ধীরে ধীরে রানিং স্পিড বাড়াবে। কিছুটা ভালো অনুভব করলে বোলিং শুরু করবে। স্কিল ট্রেনিং শুরু করবে।’
‘সবে মিলে ওর চোটের অগ্রগতি লক্ষণীয়। এখনো টুর্নামেন্ট শুরু হয়নি। শেষ হতে লম্বা সময় বাকি, ডিসেম্বরের মাঝামাঝির পর। হাতে অনেক সময় আছে। তো আমরা আশাবাদী শেষ দিকে সে কিছু ম্যাচ খেলতে পারবে।’- সাথে যোগ করেন তিনি।
এদিকে বঙ্গবন্ধু টুর্নামেন্টের জন্য আজ (শুক্রবার) প্রায় ২০০ জনের মতো করোনা পরীক্ষা করা হয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, টিম বয় সহ প্রায় ২০০ জনের মতো করোনা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি আজ রাত্রের মধ্যেই সবার ফলাফল হাতে পেয়ে যাব। ফলাফল আসলে যারা নেগেটিভ হবে তারা হোটেলে উঠবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 