-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিপিএলে তাসকিন আহমেদের উইকেট উদযাপন।[/caption]
বিপিএল শেষেই নিউজিল্যান্ড সিরিজ। দলের অন্যান্য সতীর্থদের সঙ্গে তাসকিনেরও পাড়ি দেওয়ার কথা নিউজিল্যান্ডে। দীর্ঘ সময় পর ওয়ানডে দলে জায়গা পাওয়া তাসকিনের হয়ত লাল-সবুজের জার্সিতে ফেরার অপেক্ষাটা বাড়তে পারে। বিপিএল টি-টোয়েন্টির ষষ্ঠ আসরে নিজেদের শেষ ম্যাচে চোট পেয়েছেন তাসকিন।
লং অফে ছয় মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। বাউন্ডার লাইনে সেই বল লাফ দিয়ে ধরতে গিয়ে পায়ে চোট পান তাসকিন। সঙ্গেই সঙ্গেই মাটিয়ে লুটিয়ে পড়েন এই পেসার। তাৎক্ষনিক সতীর্থ ও ফিজিও বিসিবির চিকিৎসকরে রুমে নিয়ে গেলে পরবর্তীতে তাকে এক্স-রের জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত রিপোর্টের জন্যই অপেক্ষা তাসকিনের।
ডানহাতি এ গতিতারকার চোটের ধরণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে এক্স-রে রিপোর্টের পরে। তবে আন-অফিশিয়াল সূত্রে প্রাপ্ত খবরে যা জানা গেছে তা কিছুটা হলেও ধাক্কার কারণ তার জন্য। আনঅফিশিয়াল সূত্রে জানা গেছে চোটের জন্য কমপক্ষে ৭ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলে নিউজিল্যান্ড সফরে যাওয়া হবে না তাসকিনের।
এই বিপিএলে দারুণ ফর্মে ছিলেন এই পেসার। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তাসকিন। অফ ফর্মে থাকা তাসকিন বিপিএলের মধ্য দিয়ে ফর্মে ফিরে নিশ্চয়ই নিউজিল্যান্ড সফরে দারুণ কিছু করতে চাইবেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড সফরের আগে তাসকিনের এমন চোট যদি ছিটকে যান তাহলে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন এই ফাস্ট বোলার।
উল্লেখ্য, তাসকিনের ইনজুরিতে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছেড়েছে সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসকে ২৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শেহস করলো সিলেট।