-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চ্যাপেল জানান ধোনির ব্যাটিং দেখে তাকে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ব্যাটসম্যান মনে হয় তার। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস নজর কাড়ে চ্যাপেলের।
চ্যাপেল বলেন, "আমি তাদের সাথে কথা বলেছিলাম। আমাদের শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে সিরিজ ছিল। সে একটা ম্যাচে ১৮০ (আদতে ১৮৩) রান করল। সে অনেকগুলো চার আর ছক্কা মেরেছিল। পরের ম্যাচ ছিল পুনেতে এবং আমার মনে আছে আমি তার সাথে তার সক্ষমতা নিয়ে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল, ক্যারিয়ারটা যদি শুধু চার-ছক্কা মারার চেষ্টায় যায় তাহলে ক্রিকেটে তার যা অর্জন করা উচিত সেটা নাও করতে পারে।"
তেড়েফুঁড়ে ব্যাটিং করা ধোনিকে শান্ত মেজাজে খেলার পরামর্শ দেন চ্যাপেল। তিনি বলেন, "তার মাটিতে বল মারা শিখতে পারাটা নিয়ে আমি কথা বলেছিলাম। সে বাউন্ডারি হাঁকানোতে পটু ছিল কিন্তু তারপরেও সেটা অনেক ঝুঁকির। সে এই ঝুঁকিটা কমিয়ে আনতে পারলে বিশ্বের সেরা ফিনিশারদের একজন হতে পারবে (এমন কথা হয়েছিল)।"
"আমার মনে আছে পুনের ম্যাচটির কথা। ধোনি যখন মাঠে নামে তখন ৮০-১০০ রান লাগে। আমি তাকে ম্যাচ শেষ করে আসার চ্যালেঞ্জ দিলাম। বলে দিলাম ম্যাচ জেতার আগ পর্যন্ত উড়িয়ে কোনো বল মারবে না। সে চ্যালেঞ্জটা নিল ইনিংসের মাঝে দ্বাদশ ক্রিকেটার আরপি সিং এসে আমাকে জিজ্ঞাসা করল ধোনি জানতে চেয়েছে এখন কি উড়িয়ে মারতে পারবে কিনা। তখনো জিততে ২০ রান প্রয়োজন ছিল। আমি আরপিকে বলি ফিরে গিয়ে এই জবাব দিতে যে ম্যাচ জিতেই সে বল উড়িয়ে মারতে পারব," যোগ করেন চ্যাপেল।
সেই ম্যাচটি ছক্কা মেরে জিতিয়েছিলেন ধোনি। চ্যাপেলের এমন স্মৃতি রোমন্থনের পর টুইটারে হরভজন লিখেন, "ধোনিকে মাটিতে খেলতে বলা হয়েছিল কারণ কোচ সবাইকে মাঠের বাইরে নিয়ে ফেলছিল। সে অন্য এক খেলা খেলছিল।" হ্যাশট্যাগে চ্যাপেলের কোচিংয়ের দিনগুলোকে ভারতের ক্রিকেটের সবচেয়ে বাজে দিন হিসেবেও আখ্যা দেন ভাজ্জি।