-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত[/caption]
এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ শঙ্কায় পড়লো। এর আগে কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে এ ব্যাপারে জানানো হয়েছিল। সভায় অনুমোদন দেওয়া হয় ২০১৯-২০২৩ সালের পাঁচ বছরব্যাপী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)। সম্প্রতি এফটিপি চূড়ান্তভাবে প্রকাশিত হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ঐ আসর অস্তিত্ব হারায়।
২০২১ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করায় টানা দুই বছরে দুইটি টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। এমন ঘটনা ঘটবে ইতিহাসে দ্বিতীয়বার। চার বছরের বিরতি দিয়ে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।
এর আগে ২০০৯ ও ২০১০ সালেও পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের সাথে একই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এড়াতে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।
২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে উন্মুখ ছিল স্বাগতিক ভারত। আইসিসি প্রস্তাব দিয়েছিল টি-২০ ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের। কিন্তু ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই তার বিরোধিতা করে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করতে চায়। এ নিয়ে চলছিল মতবিরোধও। কলকাতায় আইসিসির সভা শেষে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিই হচ্ছে না! অবশেষে নিশ্চিতও হল তা। আইসিসির এমন সিদ্ধান্তের ফলে হুমকির মুখে পড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত।