-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচে ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস খেলে ঢাকাকে কার্যত একাই হারিয়ে দেন গেইল। এই ইনিংস খেলার পথে ১৮টি ছক্কা হাঁকান তিনি, যা ক্রিকেট বিশ্বে টি-২০ ফরম্যাটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিস গেইলের সামনে ছক্কার প্রসঙ্গ তুলতেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে বসলেন তিনি, 'কয়টা ছয় মেরেছি? আটটি?' সংখ্যাটা যে তার ধারণার চেয়েও দশটি বেশি, সেটি শুনে অবাকই হলেন গেইল। বললেন, '১৮টি! আমরা এমনকি জানতামও না।' তার মানে বোলারদের তুলোধুনো করা গেইল রাখেন না নিজের হাঁকানো ছক্কার হিসেবটাও!
ছক্কা মারতে পটু গেইল ছক্কা হাঁকিয়ে কতটা আনন্দ পান, সেটি স্পষ্ট তার কথাতেই। গেইল বলেন, 'আমি স্রেফ ছক্কা মারতে চাই। যত বেশি সম্ভব ছক্কা। ছক্কা মারতে মারতে সেঞ্চুরিও কিছু হয়ে যাবে।'
সংবাদ সম্মেলনে নিজেকে সর্বকালের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে হাসির খোরাকও যুগিয়েছেন রসিক এই ক্রিকেটার। টি-২০'তে নিজের মতো কাউকেই দেখেন না জানিয়ে গেইল বলেন, 'না, না, না, ইউনিভার্স বস একজনই। ইটস অনলি ওয়ান, একজনই।'
ব্যাটসম্যান হিসেবে তিনি বোলারদের ত্রাস। তার সামনে বোলারদের হয় ত্রাহি ত্রাহি অবস্থা। যদিও গেইলের অসন্তুস্তির জায়গাও আছে, আর সেটি তার বোলিং। এর আগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন, 'আমি আমার বোলিং নিয়ে কিছুটা হতাশ। আমি বিশ্বসেরা অফস্পিনার যদিও...(হাসি)। আসলে এই আসরটি খুবই ভালো ছিল। যদিও ধীরে শুরু করেছি আমরা। তারপরেও শেষদিকে শীর্ষে আছি আমরা। চার্লস এবং ম্যাককালামও দারুণ খেলেছে। মাশরাফি খুবই ভালো অধিনায়ক। সে তার সুনাম রেখেছে। এটা পুরোটাই দলীয় সাফল্য।'
দলকে ধন্যবাদ জানিয়ে এ সময় তিনি আরও বলেন, 'ম্যানেজমেন্ট এবং ফিজিওকে ধন্যবাদ। 