-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খেলোয়াড়দের করোনা খিব একটা কাবু করতে না পারলেও শারীরিক অসুস্থতা আর আইসোলেশনে থাকার ধকল সামলানো চাট্টিখানি কথা নয়। অর্ধ মাসের মত ছিলেন মাঠের বাইরে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে মাঠে ফিরে অনুশীলন চালিয়ে গেলেও শুরুতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না রিয়াদ।
মাঠে রিয়াদের সংগ্রাম তাই স্পষ্টই চোখে পড়ছিল। অবশ্য টুর্নামেন্টে সময় যত গড়িয়েছে, রিয়াদ নিজেকে ততই শাণ দিয়েছেন। ফাইনাল ম্যাচে তার ঠাণ্ডা মাথার ইনিংস দলকে এনে দিয়েছে শিরোপা।
ম্যাচ শেষে রিয়াদ বলেন, 'প্রথম কিছু ম্যাচে যেভাবে ব্যাট করতে চেয়েছি সেভাবে পারছিলাম না। তবে চেষ্টা করে গেছি, আলহামদুলিল্লাহ্ দলে অবদান রাখতে পেরেছি।'
সতীর্থদের কাঙ্ক্ষিত সঙ্গ পাননি। রিয়াদ তাই একাই চালিয়ে যান লড়াই। যে স্কোর দাঁড় করানোর পরিকল্পনা করেছিলেন, তার চেয়ে বেশিই অবশ্য করতে পেরেছেন ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে, 'দ্রুত উইকেট হারানোর পর আমাদের পার্টনারশিপ গড়া প্রয়োজন ছিল। ১৪০-১৫০ এমন করতে হত।'
উইকেট ব্যাটিং বান্ধব হওয়া সত্ত্বেও ১৫৫ রানের পুঁজি নিয়ে সন্তুষ্ট ছিলেন রিয়াদ। চোখ রেখেছিলেন- চট্টগ্রামের ইনিংসের শুরুতেই শিকার করতে হবে উইকেট।
রিয়াদ বলেন, 'আজ উইকেট খুবই ভালো ছিল। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেললে ব্যাটসম্যানদের উপর চাপ আসবেই। শেষপর্যন্ত দেড়শ রান করতে পেরেছি, আর ফাইনালে তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে ফেললে দেড়শ রান করা সহজ নয়।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 